ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতে “না” করা হচ্ছে রাজ্যসরকারের পক্ষ থেকে

ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতে "না" করা হচ্ছে রাজ্যসরকারের পক্ষ থেকে

অম্বিকা কুন্ডু, কলকাতা: গোটা রাজ্য তোলপাড় হয়ে রয়েছে আরজিকর কান্ডকে ঘিরে। এখন সর্বত্রই ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকা এবং তাদের অভিভাবক ও অভিভাবিকারা মিলে নেমেছে প্রতিবাদে। এই প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছে অসুবিধার। সরকার থেকে এই প্রতিবাদ মিছিলে সকল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করতে “না” করা হচ্ছে।

শিক্ষা দপ্তর থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে প্রত্যেক স্কুলে স্কুলে। শোকজ নোটিশের তীব্র প্রতিবাদ জানিয়ে একজন শিক্ষক বলেছেন স্কুলের বাইরে ছাত্র-ছাত্রীরা কোথায় যাবে এবং কি করবে তা দেখার দায়িত্ব কি স্কুলের?

error: Content is protected !!