বসিরহাট পুরসভার অভিনব উদ্যোগ: বর্জ্য ফুল ও বেলপাতা থেকে তৈরি হবে ধূপ-আবির

বসিরহাট পুরসভার অভিনব উদ্যোগ: বর্জ্য ফুল ও বেলপাতা থেকে তৈরি হবে ধূপ-আবির

বসিরহাট: পূজার পর বর্জ্য ফুল এবং বেলপাতা সাধারণত বাড়ির পাশে থাকা জলাশয়ে অথবা নদীতে ফেলে দেওয়া হত। কিন্তু এখন থেকে এই সমস্যা সমাধানে অভিনব উদ্যোগ নিয়েছে বসিরহাট পুরসভা। এবার থেকে, শহরের বাসিন্দারা যখন পূজা করবেন, তখন পূজার পর ব্যবহার করা ফুল ও বেলপাতা সরাসরি তাদের বাড়ি থেকে সংগ্রহ করা হবে। এগুলো দিয়ে তৈরি হবে ধূপ ও আবিরের মতো বিভিন্ন ভেষজ দ্রব্য। উত্তরপ্রদেশের বেনারসের মডেলে এই প্রক্রিয়া শুরু হচ্ছে।

বসিরহাট পুরসভার ২৩টি ওয়ার্ডে কঠিন বর্জ্য পদার্থকে প্রক্রিয়াজাত করে নতুন নতুন পণ্য তৈরি করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে একদিকে পরিবেশ দূষণ কমানো সম্ভব হচ্ছে, অন্যদিকে পুরসভার নির্মল বন্ধুদের মাধ্যমে আর্থিক লাভও

error: Content is protected !!