বিষাক্ত বাতাসে দিল্লি, ৫০ শতাংশ সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ

বিষাক্ত বাতাসে দিল্লি, ৫০ শতাংশ সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ

দিল্লির বায়ু মানের সূচক এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। গত কয়েক দিনে তা ৪৫০-এরও বেশি গিয়েছে এবং মঙ্গলবার তা পৌঁছেছে ৪৯৪-তে, যা এই মরসুমের সর্বোচ্চ। এই ভয়াবহ দূষণ পরিস্থিতির মোকাবিলা করতে দিল্লি সরকার কড়া পদক্ষেপ নিয়েছে।

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, দূষণ কমানোর জন্য সরকারি কর্মচারীদের মধ্যে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।

গোপাল রাই আরও জানান, বুধবার দুপুরে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক হবে, যেখানে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দিল্লির দূষণ পরিস্থিতি এতটাই গুরুতর যে, মন্ত্রী নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃত্রিম বৃষ্টি নামানোর আবেদন জানিয়েছেন। এর আগে কেন্দ্রীয়

India Couture Week 2024 : বলিউড তারকাদের চোখজুড়ানো শোস্টপার লুক

India Couture Week 2024 : বলিউড তারকাদের চোখজুড়ানো শোস্টপার লুক

India Couture Week 2024 হয়ে গেল। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার আয়োজনে দিল্লির বিখ্যাত পাঁচ তারকা হোটেল দ্য অশোকে অনুষ্ঠিত হয় এই জমকালো ফ্যাশন শো। প্রতি বছরের মতো এবারও এই ইভেন্টে শো-স্টপার হিসেবে আলো ছড়িয়েছেন বলিউডের জনপ্রিয় তারকারা। চলুন তাঁদের চোখধাঁধানো সব লুক দেখে নেওয়া যাক।

সোনাক্ষী সিনহা

ফ্যাশন ডিজাইনার ডলি জে’র শোয়ের শো-স্টপার ছিলেন সোনাক্ষী সিনহা। ডলি তাঁকে পরিয়েছিলেন ফ্লোরাল মোটিফের ঝলমলে ডাস্ট পিংক স্লিট গাউন।

অদিতি রাও হায়দারি

জয়ন্তী রেড্ডির সিকুইন শারারা সেটে র‍্যাম্পে আলো ছড়িয়েছেন অদিতি রাও হায়দারি।

জ্যাকুলিন ফার্নান্দেজ

কেপ দেওয়া কালো মারমেইড-কাট গাউনে র‍্যাম্প মাতিয়েছেন বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। গাউনটি ডিজাইন করেছেন ঈশা জাজোদিয়া।

error: Content is protected !!