নেটফ্লিক্সে নতুন চমক! খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার – বাংলার মাটিতে অপরাধ ও ন্যায়ের লড়াই

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ “খাকি” এবার পা রাখছে বাংলার মাটিতে! “খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার”-এ ২০০০-এর দশকের বাংলায় অপরাধ ও ন্যায়ের এক রুদ্ধশ্বাস লড়াই দেখা যাবে। নীরজ পান্ডের নতুন নির্মাণে থাকছেন জিত, প্রসেনজিৎ, শাশ্বত, পরমব্রত সহ একঝাঁক তারকা। দুর্দান্ত অ্যাকশন ও থ্রিলারে মোড়া এই সিরিজের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন!
পাওলির নতুন সিরিজ় ‘জুলি’: ক্ষমতার লড়াইয়ে এক নারীর গল্প

কলকাতা: পরিচালক অরিত্র সেনের নতুন সিরিজ় ‘জুলি’র প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে, যেখানে পাওলি দামের নতুন লুক দর্শকদের মন কেড়েছে। এই সিরিজ়ে কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে এক নারীর জীবন সংগ্রাম ও তার ক্ষমতার শীর্ষে পৌঁছানোর কাহিনী তুলে ধরা হয়েছে। পাওলি সিরিজ়ের নামভূমিকায় অভিনয় করেছেন, আর তার চরিত্রটি সমাজের নিম্ন স্তর থেকে উঠে এসে এক সময় রাজনীতির শীর্ষে পৌঁছায়।
পাওলি দাম
সিরিজ়ের গল্পটি মূলত জুলির উচ্চাকাঙ্ক্ষা, সংগ্রাম ও ষড়যন্ত্রের গল্প। কিন্তু এই ক্ষমতার পথে হাঁটতে গিয়ে জুলিকে কি ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে হবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে সক্ষম হবে?
রূদ্র ব্যানার্জীর পরিচালনায় আসছে, হাড় কাঁপানো ভয়ের ওয়েব সিরিজ “They Haunt”

বিনোদন জগতে, ইদানিং কালের দর্শক দের কাছে ভৌতিক বা হরর ওয়েব সিরিজ বা চলচিত্র খুবই জনপ্রিয় একটি বিষয়। কারণ মানুষ ভয় পেতে ভালোবাসে বা বলা যায় ভয় পাওয়ার আনন্দ পেতে ভালোবাসে। কিন্তু বাংলায় সেইঅর্থে ভয়ের বিনোদন কোথায়??
এর আগেও অনেক পরিচালক ভৌতিক বিষয়ের ওপর কাজ করলেও তা দর্শকদের কাছে পরিবেশন হবার সময় কমেডি সিনেমায় পরিবর্তিত হয়েযায়। তাহলে এবার পরিচালক রূদ্র ব্যানার্জী কি পারবেন বাংলার দর্শক কে ভয় পাওয়াতে ???
আমরা কথা বলেছিলাম পরিচালক রূদ্র ব্যানার্জীর সাথে। পরিচালক রূদ্র ব্যানার্জী আমাদের জানালেন, প্রথমত, বাংলা বিনোদনের ক্ষেত্রে সেটা সিনেমা হোক বা সিরিয়াল বা ওয়েব সিরিজ….