তিন বছরেই ইতি! রাজ্যপাল পদ ছাড়লেন আনন্দ বোস, বঙ্গ বিজেপির ক্ষোভই কি কাল হলো?

বিধানসভা ভোটের আগে আচমকা পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস। দিল্লি থেকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠানোর পর শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বঙ্গ বিজেপির অসন্তোষ কি তাঁর বিদায়ের কারণ?
প্রয়াত ‘বঙ্গ রাজনীতির চাণক্য’ মুকুল রায়, রবিবার গভীর রাতে কলকাতার হাসপাতালে শেষ নিঃশ্বাস

প্রয়াত তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ রাজনীতিক মুকুল রায়। দীর্ঘ অসুস্থতার পর রবিবার গভীর রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু। বয়স হয়েছিল ৭১।
মমতার কলমে নতুন ভক্তিগান! শিলিগুড়ির ‘মহাকাল মহাতীর্থ’ প্রকল্পে ভিত্তিপ্রস্তরে সাংস্কৃতিক চমক

শিলিগুড়ির মাটিগাড়ায় ‘মহাকাল মহাতীর্থ’ প্রকল্পের ভিত্তিপ্রস্তরে নতুন ভক্তিগান উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটির কথা ও সুর তাঁরই লেখা, কণ্ঠে ইন্দ্রনীল সেন। উত্তরবঙ্গের ধর্মীয় পর্যটনে বড় প্রভাব ফেলতে পারে এই উদ্যোগ।
মা হলেন অদিতি মুন্সী, পুত্রসন্তানের জন্ম সঙ্গীতশিল্পী-বিধায়কের ঘরে

মা হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী। রবিবার সকালে এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও সন্তান দু’জনেই সুস্থ।
সাড়ে তিন বছর পর জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে সরাসরি নাকতলার বাড়িতে ফেরত প্রাক্তন শিক্ষামন্ত্রী

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সাড়ে তিন বছর পর জামিনে মুক্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতাল থেকে সরাসরি নাকতলার বাড়িতে ফেরেন তিনি। জানুন বিস্তারিত প্রতিবেদন।
কোন পথে নবান্ন অভিযান? কোথায়, কখন জমায়েত? নবান্ন অভিযানে কড়া নিরাপত্তা, ভোগান্তির আশঙ্কা

নবান্ন অভিযান প্রতিরোধে সক্রিয় হয়েছে পুলিশ। কলকাতা এবং হাওড়া মিলিয়ে প্রায় ২১ হাজার পুলিশকর্মী মঙ্গলবার রাস্তায় মোতায়েন থাকবেন বলে জানা গেছে। নবান্ন যাওয়ার পথে বিভিন্ন স্থানে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। এই অভিযানের কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলকাতা ও হাওড়ার বিভিন্ন অংশ। ছাত্র সমাজ জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা থেকে জমায়েত শুরু হবে। মূলত দুটি স্থানে জমায়েতের পরিকল্পনা করা হয়েছে, সেখান থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন আন্দোলনকারীরা।
জমায়েতের স্থান ও যাত্রাপথ
‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ তাদের সমাজমাধ্যমে মঙ্গলবারের নবান্ন অভিযানের যাত্রাপথ প্রকাশ করেছে। তারা জানিয়েছে