সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি আর নেই

সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গত কিছু দিন ধরে তিনি অসুস্থ অবস্থায় নয়া দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানা যায়, আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন সিপিআইএম নেতা। ১৯ অগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তিনি আইসিইউতে ছিলেন। ৫ সেপ্টেম্বর, তাঁর অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে দেওয়া হয়। বুধবার রাতে এইমস-এর চিকিৎসকরা জানিয়েছেন, সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সংকটজনক হলেও কিছুটা স্থিতিশীল ছিল।
গত অগস্টে তাঁর চোখের ছানি অপারেশন হয়েছিল, সেই কারণে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর কলকাতায় আসতে পারেননি। এর পরে