মমতার কলমে নতুন ভক্তিগান! শিলিগুড়ির ‘মহাকাল মহাতীর্থ’ প্রকল্পে ভিত্তিপ্রস্তরে সাংস্কৃতিক চমক

মমতার কলমে নতুন ভক্তিগান! শিলিগুড়ির ‘মহাকাল মহাতীর্থ’ প্রকল্পে ভিত্তিপ্রস্তরে সাংস্কৃতিক চমক

শিলিগুড়ির মাটিগাড়ায় ‘মহাকাল মহাতীর্থ’ প্রকল্পের ভিত্তিপ্রস্তরে নতুন ভক্তিগান উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটির কথা ও সুর তাঁরই লেখা, কণ্ঠে ইন্দ্রনীল সেন। উত্তরবঙ্গের ধর্মীয় পর্যটনে বড় প্রভাব ফেলতে পারে এই উদ্যোগ।

🎬 কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে বঙ্গবিভূষণ পেলেন শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মান গ্রহণ

🎬 কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে বঙ্গবিভূষণ পেলেন শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মান গ্রহণ

শুরু হলো ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ সম্মান পেলেন অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং কিংবদন্তী গায়িকা আরতি মুখোপাধ্যায়। এবারের উৎসবে প্রদর্শিত হবে ৩৯টি দেশের ২১৫টি চলচ্চিত্র।

বাঙালি অস্মিতার লড়াই: রবীন্দ্রনাথের ছবি হাতে বোলপুরে পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাঙালি অস্মিতার লড়াই: রবীন্দ্রনাথের ছবি হাতে বোলপুরে পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর নির্যাতনের প্রতিবাদে বোলপুরে ভাষা আন্দোলনের সূচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে পদযাত্রায় সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই রাজ্যজুড়ে ভাষা আন্দোলন কার্যত রণনীতি হয়ে উঠেছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে।

কলকাতার পাশেই নিউ টাউনে টিসিএস-এর নতুন দফতর, কর্মসংস্থানের আশায় রাজ্যবাসী

কলকাতার পাশেই নিউ টাউনে টিসিএস-এর নতুন দফতর, কর্মসংস্থানের আশায় রাজ্যবাসী

নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস নির্মাণ করতে চলেছে বিশ্বমানের নতুন ক্যাম্পাস। মুখ্যমন্ত্রী জানালেন, দুই ধাপে গড়ে উঠবে এই প্রকল্প, যেখানে ২৫,০০০ জনের সরাসরি চাকরির সুযোগ তৈরি হবে।

নববর্ষের পূর্বে বাংলায় আনন্দ সংবাদ! কালীঘাট মন্দির দর্শন হবে আরও সহজ, চালু হচ্ছে স্কাইওয়াক

নববর্ষের পূর্বে বাংলায় আনন্দ সংবাদ! কালীঘাট মন্দির দর্শন হবে আরও সহজ, চালু হচ্ছে স্কাইওয়াক

নতুন বছরের শুরুতেই কালীভক্তদের জন্য দারুণ সুখবর! আজ, ১৪ এপ্রিল থেকে চালু হচ্ছে বহু প্রতীক্ষিত কালীঘাট স্কাইওয়াক, যা কালীঘাট মন্দিরে পৌঁছানোকে আরও সহজ ও সুরক্ষিত করে তুলবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নারী দিবসে তৃণমূল মহিলা সংগঠনের বিশেষ কর্মসূচি: ‘এগিয়ে বাংলা’ স্লোগানে রাজ্যজুড়ে উদযাপন

নারী দিবসে তৃণমূল মহিলা সংগঠনের বিশেষ কর্মসূচি: ‘এগিয়ে বাংলা’ স্লোগানে রাজ্যজুড়ে উদযাপন

তৃণমূল মহিলা সংগঠনের এই কর্মসূচি দেশের অন্যতম বড় নারীবাদী আন্দোলন হিসেবে স্থান পাবে। 8 মার্চ, নারী দিবসে রাজ্যজুড়ে অনুষ্ঠিত মিছিল ও কর্মসূচি রাজনৈতিক ক্যালেন্ডারে একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত হবে।

৩০ বছরে পা দিল কলকাতা চলচ্চিত্র উৎসব, শুরু হতে চলেছে সিনেপ্রেমীদের প্রিয় আসর

৩০ বছরে পা দিল কলকাতা চলচ্চিত্র উৎসব, শুরু হতে চলেছে সিনেপ্রেমীদের প্রিয় আসর

সিনেপ্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে ৪ ডিসেম্বর। শুরু হতে চলেছে ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসব। সেজে উঠেছে নন্দন চত্বর এবং শহরের নানা প্রান্ত। এবারের উৎসবের মূল বার্তা হলো “বাংলার মাটিতে বিশ্বের ছবি”।

প্রতি বছরের তুলনায় এ বছর উৎসব আরও জাঁকজমকপূর্ণ হতে চলেছে। ছবির প্রদর্শনী থেকে উদ্বোধনী অনুষ্ঠান, সবকিছুতেই থাকছে বিশেষ চমক। এবারের উৎসবের থিম সং-এর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এটি লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ধনধান্য প্রেক্ষাগৃহে বিশেষ আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে কিংবদন্তি তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’।

এ বছরের ফোকাস কান্ট্রি হলো ফ্রান্স। কিংবদন্তি ফরাসি পরিচালকদের উল্লেখযোগ্য কিছু ছবি প্রদর্শিত হবে। এছাড়াও

মুখ্যমন্ত্রীর আচমকা আগমন: জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সমবেদনা জানালেন মমতা

মুখ্যমন্ত্রীর আচমকা আগমন: জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সমবেদনা জানালেন মমতা

১৪ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেকের স্বাস্থ্য ভবনে আচমকা উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতিবাদে তাঁরা সেখানে ধর্নায় বসেছেন। মমতার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর পর ধর্নাস্থলে বিচারের দাবিতে স্লোগান ওঠে। বেশ কিছুক্ষণ মাইক হাতে দাঁড়িয়ে থাকলেও মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতে পারলেন না। ধর্নাস্থলে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রী সকলের কাছে অনুরোধ জানাচ্ছিলেন যেন তাঁকে কথা বলার সুযোগ দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী বলেন, “আমার নিরাপত্তার কথা মাথায় রেখেও আমি এখানে এসেছি। আপনারা যে আন্দোলন করছেন, তার জন্য আমি আপনাদের সম্মান জানাচ্ছি। ছাত্র আন্দোলন থেকে আমি উঠে এসেছি। গতকাল

error: Content is protected !!