অর্ণবের পর ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে আসছে ‘মুরাসু’, ১২০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত মুরাসু। অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফলের আশঙ্কা। ঘণ্টায় ১২০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজ রাতে অন্ধ্র-ওডিশা উপকূলে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে Deep Depression। ২৩ সেপ্টেম্বর রাতে উত্তর অন্ধ্রপ্রদেশ–দক্ষিণ ওডিশা উপকূলের মধ্যে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তাল সমুদ্র ও ঝোড়ো হাওয়ার সতর্কতা।
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, বুধবারই নিম্নচাপের সম্ভাবনা! বাড়ছে বৃষ্টির দাপট, উত্তাল সমুদ্র

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত। বুধবারই তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে বৃষ্টির দাপট। উত্তাল সমুদ্রের কারণে মৎস্যজীবীদের জন্যও জারি সতর্কতা।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে দুর্যোগের আশঙ্কা

ডিজিটাল ডেস্ক: ফের দুর্যোগের কালো মেঘ পশ্চিমবঙ্গে! বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ (Deep Depression), যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানা গিয়েছে, এই সিস্টেমটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ […]
ফের নিম্নচাপের থাবা! কলকাতায় টানা বৃষ্টি, সমুদ্র উত্তাল – দক্ষিণবঙ্গে সতর্কতা জারি

দক্ষিণবঙ্গের উপকূলে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরে টানা বৃষ্টি চলবে একাধিক জেলায়, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পূর্বাভাস। কত দিন চলবে দুর্যোগ? জানুন বিস্তারিত।
ঘূর্ণিঝড় ‘দানা’র শক্তি বৃদ্ধি, মধ্যরাতে বেগ বাড়তে পারে ১১০ কিমি প্রতি ঘণ্টা

২৪ অক্টোবর ২০২৪: ধীরে ধীরে সমুদ্রের ওপর দিয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। আলিপুর আবহাওয়া দপ্তরের রাত ১০টার বুলেটিন অনুযায়ী, গত ছ’ঘণ্টায় ঝড়ের গতিবেগ ছিল ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে ঘূর্ণিঝড়টি কতটা দূরে রয়েছে, তাও জানানো হয়েছে বুলেটিনে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার মধ্যরাতে ‘দানা’ ‘প্রবল ঘূর্ণিঝড়’-এ রূপান্তরিত হতে পারে। সেই সময় সমুদ্রের ওপর ঝোড়ো বাতাসের গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারে।
আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে ‘দানা’। বর্তমানে ঘূর্ণিঝড়টি সাগরদ্বীপ থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। ওড়িশার ধামারা থেকে এটি ৪৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং