পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে সুইৎজ়ারল্যান্ডে প্রবাসী ভারতীয়দের প্রতিবাদ, সঙ্ঘবদ্ধ হওয়ার আহ্বান

আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে সুইৎজ়ারল্যান্ডে প্রবাসী ভারতীয়দের প্রতিবাদ, সঙ্ঘবদ্ধ হওয়ার আহ্বান

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা, যেখানে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়, তা দেশ ছাড়িয়ে প্রবাসী ভারতীয়দের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ভারতীয়েরা এ ঘটনার ন্যায্য বিচারের দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন। এবার সুইৎজ়ারল্যান্ডের প্রবাসী ভারতীয়রাও পথে নেমে মোমবাতি হাতে নীরব প্রতিবাদ জানালেন। তাঁদের হাতের পোস্টারে লেখা ছিল, ‘বিচার চাই’ এবং ‘অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন’।

এই প্রতিবাদী জমায়েতে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছেন, এমনকি শিশুসন্তানদেরও সঙ্গে করে নিয়ে এসেছেন। তাঁদের কথায়, ‘‘আরজি করে যা ঘটেছে তা কেবলমাত্র একটি স্থানের ঘটনা নয়, এটি বাঙালি, ভারতীয় এবং বিশ্ব নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ

error: Content is protected !!