রহস্যের জালে প্রেম ও মৃত্যু: আসছে অয়ন দের ‘প্রহেলিকা’

প্রথমা স্ত্রীর আকস্মিক মৃত্যুর পর গভীর হতাশায় ডুবে গিয়েছিলেন ঋষিকেশ চট্টোপাধ্যায়। নিঃসঙ্গতা কাটাতে এক দিন একটি রেস্তোরাঁয় যান তিনি। কিন্তু কে জানত, সেই রেস্তোরাঁতেই ভাগ্য তাঁর জন্য নতুন মোড় নিয়ে অপেক্ষা করছে?
অস্ত্র পরিষ্কার করার সময় দুর্ঘটনায় গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা, বর্তমানে হাসপাতালে

মুম্বইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত পায়ে গুলি লাগে অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দার। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নিজের রিভলভার থেকে ভুলবশত গুলি চালিয়ে ফেলেন তিনি। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গুলিটি তাঁর পায়ে এসে লেগেছে।
ঘটনাটি ঘটে যখন গোবিন্দা কলকাতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর ম্যানেজারের মতে, রিভলভারটি আলমারিতে রাখতে গিয়ে সেটি হাত ফস্কে পড়ে যায়, ফলে দুর্ঘটনাবশত পায়ে গুলি লাগে। চিকিৎসকরা দ্রুত গুলি বের করে দিয়ে তাঁর চিকিৎসা সম্পন্ন করেছেন এবং তিনি বর্তমানে ভালো আছেন।
জুহু পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় মামলা নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশের ডেপুটি কমিশনার (জোন