ফিরলেন বিক্রম প্রামাণিক, প্রকাশ্যে ‘বহুরূপী – দ্য গোল্ডেন ডাকু’-র টিজার

২০২৪ সালের সফল ‘বহুরূপী’-র পর ফের ফিরছেন বিক্রম প্রামাণিক। Windows Production প্রকাশ করল ‘বহুরূপী – দ্য গোল্ডেন ডাকু’-র অফিসিয়াল টিজার। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও যিশু সেনগুপ্তের মুখোমুখি সংঘাত, ৯৬টি লোকেশনে শ্যুটিং এবং বাংলার লোকসংস্কৃতির মেলবন্ধন—সব মিলিয়ে পুজোয় বড়সড় প্রত্যাবর্তনের প্রস্তুতি এই ছবির। মুক্তি ১৫ অক্টোবর ২০২৬।
৩ মে রাজ্যসভা সদস্যদের জন্য প্রদর্শিত হবে ‘আমার বস’; ২২ বছর পর পর্দায় ফিরছেন রাখী গুলজার

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘আমার বস’ প্রদর্শিত হবে রাজ্যসভার সদস্যদের জন্য। ছবিতে ২২ বছর পর বড়পর্দায় ফিরছেন কিংবদন্তি অভিনেত্রী রাখী গুলজার।
