সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ

আজ সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.০। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া এলাকায়, যা মাটির ৫ কিলোমিটার গভীরে অবস্থিত। কম্পনের ফলে আতঙ্কিত হয়ে বাসিন্দারা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশাসন জনগণকে সতর্ক থাকতে এবং নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার পরামর্শ দিয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণে সাত দিনের জাতীয় শোক, শনিবার শেষকৃত্য

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণে সাত দিনের জাতীয় শোক, শনিবার শেষকৃত্য
বিষাক্ত বাতাসে দিল্লি, ৫০ শতাংশ সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ

দিল্লির বায়ু মানের সূচক এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। গত কয়েক দিনে তা ৪৫০-এরও বেশি গিয়েছে এবং মঙ্গলবার তা পৌঁছেছে ৪৯৪-তে, যা এই মরসুমের সর্বোচ্চ। এই ভয়াবহ দূষণ পরিস্থিতির মোকাবিলা করতে দিল্লি সরকার কড়া পদক্ষেপ নিয়েছে।
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, দূষণ কমানোর জন্য সরকারি কর্মচারীদের মধ্যে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।
গোপাল রাই আরও জানান, বুধবার দুপুরে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক হবে, যেখানে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দিল্লির দূষণ পরিস্থিতি এতটাই গুরুতর যে, মন্ত্রী নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃত্রিম বৃষ্টি নামানোর আবেদন জানিয়েছেন। এর আগে কেন্দ্রীয়