মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪: আবারও হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে বিজয়ী

ট্রাম্পের ফের প্রত্যাবর্তন
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো জয়ী হয়ে হোয়াইট হাউজে ফিরলেন। দেশের ৫০টি অঙ্গরাজ্যের মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি ভোট পেলেই নিশ্চিত হয় প্রেসিডেন্টের পদ। এবারের নির্বাচনে ট্রাম্প সেই ‘ম্যাজিক ফিগার’ অর্জন করে আবারও রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।
ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে ট্রাম্প
বর্তমানে ইলেকটোরাল ভোটের সংখ্যায় ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। গতকাল মঙ্গলবার আমেরিকাজুড়ে ভোটগ্রহণ পর্ব শেষ হয় এবং গণনার পর দেখা গেছে, ট্রাম্প ২৩০টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেকটোরাল ভোট। ফলে ইলেকটোরাল ব্যবধানের ক্ষেত্রে ট্রাম্প বেশ কিছুটা এগিয়ে।
ফ্লোরিডা ও টেক্সাসে জয়, আরও কয়েকটি রাজ্যে এগিয়ে