রাতের নাট্য মঞ্চে প্রতিবাদের নতুন অধ্যায়: মহিলাদের নেতৃত্বে টানা ছয়টি নাটক

০৭ সেপ্টেম্বর ২০২৪: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি কলকাতায় রাতের দখল নিয়েছিলেন নারীরা। এরপরই রাজ্য সরকার মহিলাদের সুরক্ষার জন্য কিছু নতুন নির্দেশনা প্রকাশ করে, যার মধ্যে ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ— মহিলাদের রাতের কাজ থেকে যতটা সম্ভব দূরে রাখা। এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকে প্রশ্ন তোলেন, রাতের সময় কি মহিলারা কাজ করতে পারবেন না?
‘আমাদের দুর্গা যেন বিচার পায়’: কুমোরটুলির মৃৎশিল্পীদেরও পথে নামার ডাক

৭ই সেপ্টেম্বর, শনিবারঃ আর জি কর-কাণ্ডে নির্যাতিতার সুবিচারের দাবি জানিয়ে এ বার পথে নামছেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও। আগামী রবিবার কুমোরটুলি আর্ট গ্যালারির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই সেই মিছিলের জন্য একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা— ‘কুমোরটুলির আওয়াজ, আমাদের দুর্গা যেন ন্যায় পায়’।
এই মিছিলের আহ্বান জানিয়েছে কুমোরটুলির মৃৎশিল্পীদের সংগঠন, ‘কুমোরটুলি মৃৎশিল্পী ও সংস্কৃতি সমিতি’। সংগঠনের সম্পাদক বাবু পাল জানিয়েছেন, ‘‘কুমোরটুলি হল মাটির দুর্গা তৈরির কেন্দ্রবিন্দু। কিন্তু একজন নারীর, আমাদের সমাজের এক ‘রক্তমাংসের দুর্গা’-র উপর অত্যাচার হয়েছে, তাঁকে নির্মমভাবে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা একত্রিত হয়ে পথে নামছি।’’ পুজোর সময়সীমার