পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

ঘূর্ণিঝড় ‘ডানা’র পর স্বাভাবিক ছন্দে ফিরল ট্রেন ও বিমান পরিষেবা, যাত্রীর সংখ্যা কম

ঘূর্ণিঝড় ‘ডানা’র পর স্বাভাবিক ছন্দে ফিরল ট্রেন ও বিমান পরিষেবা, যাত্রীর সংখ্যা কম

২৬ অক্টোবর ২০২৪: ঘূর্ণিঝড় ‘ডানা’র তীব্রতা রাজ্যে বিশেষ প্রভাব ফেলেনি, তবে জনমনে ছিল কিছুটা আতঙ্ক। তাই অনেকেই আজ ঘর থেকে বাইরে বেরোননি, ফলে বিভিন্ন রেলস্টেশনে যাত্রীদের ভিড় তুলনামূলক কম ছিল। পূর্ব ঘোষণার ভিত্তিতে, সকাল ১০টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় পুনরায় ট্রেন পরিষেবা চালু হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শাখাটিতে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল।

শিয়ালদহ ও বারাসত থেকে হাসনাবাদ শাখায় বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বন্ধ রাখা হয় ট্রেন পরিষেবা। তবে, হাওড়া ও শিয়ালদহ মূল শাখায় মোটের উপরে ট্রেনগুলি সময়মতো চলাচল করেছে। সকাল থেকেই দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় দুই শাখাতেই যাত্রীদের সংখ্যা

ঘূর্ণিঝড় ‘দানা’র শক্তি বৃদ্ধি, মধ্যরাতে বেগ বাড়তে পারে ১১০ কিমি প্রতি ঘণ্টা

ঘূর্ণিঝড় 'দানা'র শক্তি বৃদ্ধি, মধ্যরাতে বেগ বাড়তে পারে ১১০ কিমি প্রতি ঘণ্টা

২৪ অক্টোবর ২০২৪: ধীরে ধীরে সমুদ্রের ওপর দিয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। আলিপুর আবহাওয়া দপ্তরের রাত ১০টার বুলেটিন অনুযায়ী, গত ছ’ঘণ্টায় ঝড়ের গতিবেগ ছিল ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে ঘূর্ণিঝড়টি কতটা দূরে রয়েছে, তাও জানানো হয়েছে বুলেটিনে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার মধ্যরাতে ‘দানা’ ‘প্রবল ঘূর্ণিঝড়’-এ রূপান্তরিত হতে পারে। সেই সময় সমুদ্রের ওপর ঝোড়ো বাতাসের গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারে।

আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে ‘দানা’। বর্তমানে ঘূর্ণিঝড়টি সাগরদ্বীপ থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। ওড়িশার ধামারা থেকে এটি ৪৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং

error: Content is protected !!