পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

দিন বাকি!

হাওড়া-বাঁকুড়া রুটে সরাসরি লোকাল ট্রেন, সিগন্যাল উন্নয়নের জন্য বাতিল বহু ট্রেন

হাওড়া-বাঁকুড়া রুটে সরাসরি লোকাল ট্রেন, সিগন্যাল উন্নয়নের জন্য বাতিল বহু ট্রেন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া থেকে এবার একেবারে সরাসরি বাঁকুড়া পৌঁছে যাওয়ার সুবিধা পাচ্ছেন যাত্রীরা। লোকাল ট্রেন পরিষেবায় এবার থেকে বাঁকুড়া পৌঁছাতে হবে না আর খড়গপুর ঘুরে। মশাগ্রাম হয়ে এই নতুন রেলপথে যাত্রার মাধ্যমে ২৩১ কিলোমিটারের পথ কমে ১৮৫ কিলোমিটার হয়ে যাচ্ছে। এতে বাঁকুড়ার পাশাপাশি বিষ্ণুপুর ও মুকুটমণিপুর পর্যটনক্ষেত্রে যাতায়াতও অনেকটাই সহজ হবে।

মশাগ্রামে নন-ইন্টারলকিং ও শক্তিগড় পর্যন্ত স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজের জন্য আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত কিছু ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। এই প্রকল্পের সফল সমাপ্তি হলে হাওড়া-বাঁকুড়া রুটে ট্রেন ১১০ কিলোমিটার বেগে চলতে পারবে। তবে মশাগ্রাম থেকে সিঙ্গল লাইন ব্যবস্থার কারণে কিছুটা সময়ের তারতম্য ঘটতে পারে। এই রুটে

ঘূর্ণিঝড় ‘দানা’র জন্য পূর্ব রেলের সতর্কতা: শিয়ালদহ বিভাগে বাতিল ১৬০টি ট্রেন, বন্ধ থাকবে দক্ষিণ শাখার ট্রেন চলাচল

ঘূর্ণিঝড় ‘দানা’র জন্য পূর্ব রেলের সতর্কতা: শিয়ালদহ বিভাগে বাতিল ১৬০টি ট্রেন, বন্ধ থাকবে দক্ষিণ শাখার ট্রেন চলাচল

পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘দানা’র সম্ভাব্য প্রভাবের জন্য পূর্ব রেল বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। পূর্ব রেলের শিয়ালদহ বিভাগে ১৬০টি লোকাল ট্রেন বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে। পূর্ব রেলের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কারণে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন শাখায় ট্রেন পরিষেবা বন্ধ রাখা হবে।

দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা বন্ধ থাকবে

রেল সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার কোনও ট্রেন ছাড়বে না। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ট্রেন ছাড়ার অনুমতি থাকবে না। এছাড়াও, শিয়ালদহ ও বারাসত থেকে হাসনাবাদ

error: Content is protected !!