সিরিয়ায় আসাদ সরকারের পতন, ISIS-কে কড়া বার্তা বাইডেনের, ভয়াবহ এয়ার স্ট্রাইকে কাঁপল মধ্য সিরিয়া

আসাদ সরকারের অবসানের পরপরই আমেরিকার তৎপরতা
সিরিয়ায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা বাশার আল-আসাদের সরকার অবশেষে বিদ্রোহীদের দ্বারা উৎখাত হলো। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) রাজধানী দামেস্ক দখল করার পর আসাদ সরকার পতনের মুখে পড়ে। এরপর রবিবার (৮ ডিসেম্বর) বাশার আল-আসাদ তার পরিবার নিয়ে মস্কোতে আশ্রয় নেন। আসাদ পরিবারের দীর্ঘ শাসনের ইতি ঘটার পরপরই সিরিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫টি বিমান হামলা
আসাদ সরকারের পতনের পরপরই মধ্য সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে আমেরিকা। মার্কিন সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, তারা প্রায় ৭৫টি বিমান হামলা চালিয়েছে। এই হামলা ISIS-এর ঘাঁটিগুলো লক্ষ্য করেই চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল ২৬ জনের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চালানো সামরিক অভিযানে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসকরা জানান, গাজার মধ্যাঞ্চলে বোমা হামলার তীব্রতা আরও বেড়েছে। এদিকে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে আরও গভীরে প্রবেশ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের একদিন পরই গাজায় এই হামলার ঘটনা ঘটে। লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের অবসান হলেও গাজায় একই ধরনের চুক্তি হওয়ার আশার মাঝেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
লেবাননের সংঘাত সমাধানে বুধবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা গত ১৪ মাসের লড়াইয়ের সমাপ্তি ঘটায়। গাজার শাসক দল হামাসও যুদ্ধবিরতি চুক্তি করতে ইচ্ছুক