পুজোর আগে রূপমের কণ্ঠে ‘নৌকা বিলাসী’— রক সুরে নতুন চমক

পুজোর আগে রূপমের কণ্ঠে ‘নৌকা বিলাসী’— রক সুরে নতুন চমক

২১ সেপ্টেম্বর ২০২৪ঃ আরজি কর-কাণ্ডের আবহে বাংলা উৎসব ফিরবে কি না, তা নিয়ে চলছিল আলোচনা। তবে বাঙালির উৎসবের আমেজে আসন্ন পুজোর আগে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এর মধ্যেই শুক্রবার মুক্তি পাচ্ছে রূপম ইসলামের কণ্ঠে নতুন গান ‘নৌকা বিলাসী’।

পুজোর সময় সাধারণত ‘পুজোর গান’ প্রকাশের ধারা চলে। কিন্তু ‘নৌকা বিলাসী’ সেই ট্র্যাডিশন থেকে ভিন্ন, কারণ এটি রক ঘরানার গান। গানের ভিডিওটি ব্যান্ড পারফরম্যান্স আকারে তৈরি হয়েছে। গানটির সুরারোপ করেছেন শিলাদিত্য ও সোম, গীতা লিখেছেন সোহম মজুমদার, এবং গিটার বাজিয়েছেন অমিত দত্ত। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রিঙ্গো। রূপম জানালেন, “অমিতের সঙ্গে কাজ করা সবসময় শিক্ষণীয়। শিলাদিত্য-সোমের সঙ্গীতও অসাধারণ, কাজটা সত্যিই উপভোগ করেছি।”

error: Content is protected !!