পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ঋতাভরীর সাক্ষাৎ: বাংলায় তৈরি হবে বিশেষ নারীনিরাপত্তা কমিশন

মুখ্যমন্ত্রীর সঙ্গে ঋতাভরীর সাক্ষাৎ: বাংলায় তৈরি হবে বিশেষ নারীনিরাপত্তা কমিশন

মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করতে যান জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। প্রায় ৩০ মিনিট ধরে চলা এই বৈঠকে ঋতাভরী এবং মুখ্যমন্ত্রী টলিউড ইন্ডাস্ট্রিতে নারীদের যৌন হেনস্থা এবং নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন। সম্প্রতি টলিউডের কিছু বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ওঠা নারী নিগ্রহের অভিযোগ ঘিরে উত্তাল হয়েছে চলচ্চিত্র মহল। পরিচালক অরিন্দম শীল ও অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে।

সম্প্রতি, একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ঋতাভরী জানিয়েছিলেন যে তিনিও অতীতে টলিউড ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার শিকার হয়েছেন। এর পর থেকে অভিনেত্রী যৌন হেনস্থার বিরুদ্ধে লড়াই করতে সক্রিয় হয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এই বিশেষ বৈঠকের

ধর্মতলার সমাবেশে তারকাদের প্রতিবাদ: রাতভর ধর্নার সিদ্ধান্ত কেন?

ধর্মতলার সমাবেশে তারকাদের প্রতিবাদ: রাতভর ধর্নার সিদ্ধান্ত কেন?

০২ সেপ্টেম্বর ২০২৪, রবিবার— মহানগরের বুকে দিনভর প্রতিবাদী মিছিল শেষে রাতভর ধর্নার সিদ্ধান্ত নিলেন টলিউডের পরিচিত মুখেরা। ‘আমার তিলোত্তমা’ মঞ্চের আয়োজনে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা শেষে ধর্মতলায় জমায়েত হয়েছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউডের একাধিক তারকা। এই প্রতিবাদের মূল লক্ষ্য ছিল রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শিশু সুরক্ষা, এবং পরিবহন মন্ত্রকের উদ্দেশ্যে পাঁচ দফা দাবি জানানো।

প্রতিবাদের পথে তারকারা

সন্ধ্যার পর পরিস্থিতির রূপান্তর ঘটে। মিছিলে অংশগ্রহণকারীরা ধর্মতলায় বসে ধর্না শুরু করেন। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীসহ অনেকেই যোগ দেন এই ধর্নায়। পরিচালক বিরসা দাশগুপ্ত জানান, দাবির সপক্ষে মন্ত্রকগুলিকে ইমেল করা হয়েছে, এবং তাদের জবাব না পাওয়া

error: Content is protected !!