Sukhoi Su-30 MKI Crashed: সুখোই-৩০ MKI ভেঙে পড়ল অসমে, জোরহাট থেকে ৬০ কিমি দূরে বিস্ফোরণ; নিখোঁজ ২ পাইলট

Sukhoi Su-30 MKI Crashed: সুখোই-৩০ MKI ভেঙে পড়ল অসমে, জোরহাট থেকে ৬০ কিমি দূরে বিস্ফোরণ; নিখোঁজ ২ পাইলট

জোরহাট, অসম : বড়সড় দুর্ঘটনা ভারতীয় বায়ুসেনায়। প্রশিক্ষণ উড়ানের সময় ভেঙে পড়ল একটি Sukhoi-30 MKI যুদ্ধবিমান। অসমের জোরহাট বায়ুসেনা ঘাঁটি থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। পরে জানা যায়, জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি অ্যাংলং জেলায় সেটি আছড়ে পড়েছে। দুর্ঘটনার সময় একটি বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, গতকাল সন্ধ্যা প্রায় ৭টা ৪২ মিনিটে গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে শেষবার যোগাযোগ হয় যুদ্ধবিমানটির। তারপরেই হঠাৎ রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান।

পাহাড়ি এলাকায় বিস্ফোরণের শব্দ

স্থানীয় বাসিন্দারা জানান, কার্বি অ্যাংলং জেলার নীলিপ ব্লকের পাহাড়ি এলাকায় সন্ধ্যার দিকে একটি যুদ্ধবিমানকে নিচে নামতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এক স্থানীয় বাসিন্দা সংবাদ সংস্থা ANI-কে বলেন,
“আমরা একটা যুদ্ধবিমানকে খুব নিচে নামতে দেখেছিলাম। তারপরেই প্রচণ্ড শব্দ হয়। মনে হয় সেটি পাহাড়ি জঙ্গলের দিকে পড়ে যায়।”

চলছে তল্লাশি অভিযান

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, বায়ুসেনা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে হেলিকপ্টারের সাহায্যে

বিমানটিতে থাকা দুই পাইলটের এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। তাঁদের সন্ধানে জোরদার অনুসন্ধান চলছে।

প্রশিক্ষণ উড়ানেই দুর্ঘটনা

প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, এটি একটি রুটিন ট্রেনিং ফ্লাইট ছিল। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!