রাম মন্দিরের শিখরে উড়ল ২২ ফুট গৈরিক ধ্বজা, ‘সভ্যতার পুনর্জাগরণের প্রতীক’, বললেন মোদি

রাম মন্দিরের শিখরে উড়ল ২২ ফুট গৈরিক ধ্বজা, ‘সভ্যতার পুনর্জাগরণের প্রতীক’, বললেন মোদি

অযোধ্যা : রাম জন্মভূমি মন্দিরের শিখরে উড়ল বিরাট গৈরিক পতাকা। বিবাহ পঞ্চমীর শুভ তিথিতে বিশেষ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

২০২৪ সালের ২২ জানুয়ারি রাম লালার অভিষেক সম্পন্ন হয়েছিল। তার পরও বেশ কিছু আচার বাকি ছিল। মঙ্গলবারের এই ধ্বজা উত্তোলনের মাধ্যমে সম্পূর্ণ হল অভিষেকানুষ্ঠান।

সূত্রের তথ্য অনুযায়ী—

  • পতাকার দৈর্ঘ্য: ২২ ফুট
  • প্রস্থ: ১১ ফুট
  • মন্দিরের শিখরের উচ্চতা: ১৯১ ফুট
  • ধ্বজদণ্ডের উচ্চতা: ৪২ ফুট

পতাকায় রয়েছে কাঞ্চন ফুল গাছ, ওঙ্কার, এবং সূর্যের প্রতীক। চারদিক ফুল দিয়ে সাজানো হয়। ফুলের অধিকাংশই এসেছে কলকাতা থেকে

এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬,০০০-৭,০০০ আমন্ত্রিত অতিথি। আচার পরিচালনা করেন কাশীর পণ্ডিত গণেশ্বর শাস্ত্রীর তত্ত্বাবধানে উত্তর ও দক্ষিণ ভারতের ১০৮ জন আচার্য। ধ্বজা উত্তোলনের পর সরযূ নদীর তীরে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে মোদি অযোধ্যায় রোড শো এবং সপ্তমন্দির ও শেষাবতার মন্দিরে প্রার্থনা সারেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয় অযোধ্যাজুড়ে। যান নিয়ন্ত্রণ, আকাশ পথে নজরদারি—সব কিছুতেই কঠোরতা দেখা যায়। দিল্লি বিস্ফোরণের পর বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে প্রশাসনে।

পতাকা উত্তোলনকে মোদি আখ্যা দিলেন—

“ভারতীয় সভ্যতার পুনর্জাগরণের ধ্বজা।”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!