রাহুলের মৃত্যুতে নয়া মোড়: প্রিয়াঙ্কাকে নিয়ে ওড়িশায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা, তালসারি থানায় দ্বিতীয় এফআইআর

রাহুলের মৃত্যুতে নয়া মোড়: প্রিয়াঙ্কাকে নিয়ে ওড়িশায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা, তালসারি থানায় দ্বিতীয় এফআইআর
তালসারি থানায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা

নিজস্ব সংবাদদাতা, বালেশ্বর: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) রহস্যমৃত্যুর তদন্তে এবার বড় পদক্ষেপ। শনিবার রাতেই ওড়িশার তালসারি থানায় পৌঁছেছে টলিউডের এক প্রতিনিধি দল। সেখানে প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার নিজে উপস্থিত থেকে দায়ের করলেন দ্বিতীয় দফার এফআইআর (FIR)। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও যীশু সেনগুপ্তের মতো তারকারা।

মূল ঘটনা: গত সপ্তাহে তালসারিতে ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুলের। তবে শুরু থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য। শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে টলিউড ‘আর্টিস্ট ফোরাম’।

তদন্তে নয়া মোড়:

  • অসঙ্গতিপূর্ণ বয়ান: পুলিশের দাবি, শুটিং ইউনিটের সদস্যদের বয়ানের সাথে উদ্ধার হওয়া ভিডিও ফুটেজের মিল পাওয়া যাচ্ছে না।
  • উচ্চপর্যায়ের বৈঠক: শনিবার রাতে তালসারি থানায় বালেশ্বরের অ্যাডিশনাল এসপি দিব্যজ্যোতি দাসের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন প্রসেনজিৎ-প্রিয়াঙ্কারা।
  • মৌন মিছিল: এদিন সকালে কলকাতার টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে একটি মৌন মিছিল বের করা হয়। সেখান থেকেই দাবি তোলা হয়েছে, শুটিং চলাকালীন অবহেলার কারণেই অকালে প্রাণ হারাতে হয়েছে রাহুলকে।
রাহুলের মৃত্যুতে নয়া মোড়: প্রিয়াঙ্কাকে নিয়ে ওড়িশায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা, তালসারি থানায় দ্বিতীয় এফআইআর
কলকাতার টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে একটি মৌন মিছিল

লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আগেই রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছে ফোরাম। এবার ওড়িশা পুলিশ ঘটনার গভীরে গিয়ে তদন্ত শুরু করায় কার্যত চাপে সংশ্লিষ্ট শুটিং ইউনিট।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!