অসুস্থ প্রেম চোপড়া হাসপাতালে ভর্তি, ৯০ বছরের অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল

অসুস্থ প্রেম চোপড়া হাসপাতালে ভর্তি, ৯০ বছরের অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল

মুম্বই : প্রবীণ বলিউড অভিনেতা প্রেম চোপড়া সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯০ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন বলে জানা গিয়েছে। তাঁর জামাতা অভিনেতা বিকাশ ভল্লা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেমজি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন, তবে “আশঙ্কার কিছু নেই।”

বিকাশ ভল্লা জানিয়েছেন — “ওনার বয়স হয়েছে। কিছু নিয়মিত চেকআপ ও পর্যবেক্ষণের জন্যই হাসপাতালে রাখা হয়েছে। শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকেরা বলেছেন, চিকিৎসা সম্পূর্ণ হলেই বাড়ি ফিরে যাবেন।”

চলতি বছরের সেপ্টেম্বরে ৯০ বছরে পা রেখেছিলেন প্রেম চোপড়া। ষাট-সত্তরের দশকে বলিউডের সবচেয়ে জনপ্রিয় খলনায়ক হিসেবে নিজের জায়গা পাকা করেছিলেন তিনি। তাঁর অভিনীত সিনেমার সংখ্যা ৩৮০টিরও বেশি

ধর্মেন্দ্রর অসুস্থতার খবরের পরই বলিউডের আরেক বর্ষীয়ান তারকার শারীরিক সমস্যা নিয়ে চিন্তিত ভক্তরা। তবে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে প্রেম চোপড়ার অবস্থা এখন সম্পূর্ণ স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!