“PM মোদী চাপের কাছে নতিস্বীকার করার পাত্র নন” — মন্তব্য পুতিনের, আলোড়ন বিশ্বকূটনীতিতে

“PM মোদী চাপের কাছে নতিস্বীকার করার পাত্র নন” — মন্তব্য পুতিনের, আলোড়ন বিশ্বকূটনীতিতে
রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বিশেষ বিমানে নয়াদিল্লিতে আসছেন

নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক কূটনীতির জটিল পরিস্থিতির মধ্যে পুতিন স্পষ্ট ভাষায় বলেন, “PM মোদী চাপের কাছে নতিস্বীকার করার পাত্র নন।” বিদেশি শক্তি, আন্তর্জাতিক চাপ বা কোনও পক্ষের হুমকি—কিছুই মোদীর সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না বলেই মত রুশ প্রেসিডেন্টের।

পুতিনের এই মন্তব্য এসেছে তাঁর ডিসেম্বরের ভারত সফরের প্রাক্কালে। ৪–৫ ডিসেম্বর দুই দেশের বার্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এই বৈঠককে কেন্দ্র করে প্রতিরক্ষা, বাণিজ্য এবং জ্বালানি–সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার সম্ভাবনা রয়েছে।

রুশ প্রেসিডেন্ট জানান, ভারত আজ আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী এক দেশ। এবং সেই শক্তির কেন্দ্রেই রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পশ্চিমা দেশগুলোর চাপ প্রসঙ্গে পুতিনের দাবি, “ভারতকে বা মোদীকে চাপ দিয়ে কিছু করানো যায়—এই ধারণা ভুল।”

সম্প্রতি পোল্যান্ডের এক মন্ত্রীও মন্তব্য করেছিলেন, “পুতিন মন দিয়ে মোদীর কথা শোনেন।” আন্তর্জাতিক কূটনীতিতে মোদীর ভূমিকা যে ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তা থেকেই পরিস্থিতির ইঙ্গিত মিলছে।

ভারত–রাশিয়া সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়ার সময়ে পুতিনের এই মন্তব্য কূটনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমা বিশ্বের রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারতকে পাশে রাখতে রাশিয়ার এই ইতিবাচক বক্তব্য অনেকটাই কৌশলগত।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!