বাংলাদেশ আবহে উৎসবের মরশুমে শহর জুড়ে বাড়তি সতর্কতা | মহিলাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা
বড়দিন ও বর্ষবরণ ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করল Kolkata Police। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে শহরের আইনশৃঙ্খলা যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যেই এই বন্দোবস্ত। বিশেষ নজরদারির আওতায় থাকছে উৎসবের কেন্দ্রবিন্দু Park Street।
পার্কস্ট্রিটে নজরদারি কেমন?
- গোটা শহর জুড়ে মোতায়েন অতিরিক্ত ২,০০০ পুলিশ কর্মী
- শুধুমাত্র পার্ক স্ট্রিট এলাকায়
- ৮–১০ জন ডেপুটি কমিশনার
- ২০–২৫ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার
- ২৭ জন ইন্সপেক্টর
- ২৫০ জন সাব-ইন্সপেক্টর
- শহরজুড়ে ১৫টি ওয়াচ টাওয়ার, পার্ক স্ট্রিটেই ৫টি
- QRT (Quick Response Team) প্রস্তুত
- প্রায় ৪০টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ
- হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড মোতায়েন
প্রযুক্তিনির্ভর নজরদারি
- পার্ক স্ট্রিট এলাকায় প্রায় ৫০টি CCTV ক্যামেরা
- ড্রোন নজরদারি
- লালবাজার হেডকোয়ার্টার থেকে সরাসরি মনিটরিং
মহিলাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা
- রাস্তায় ও ভিড়ের মধ্যে সক্রিয় থাকবে কলকাতা পুলিশের উইনার্স টিম
- হয়রানি রুখতে স্পট অ্যাকশন টিম প্রস্তুত
পুলিশ কমিশনারের বক্তব্য
কলকাতার পুলিশ কমিশনার Manoj Verma জানান,
“ক্রিসমাস ও নিউ ইয়ার সেলিব্রেশন সামনে। পেট্রলিং বাড়ানো হয়েছে। পার্ক স্ট্রিট সহ শহরের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলিতে দিন-রাত নজরদারি চলছে।”
লালবাজার সূত্রে খবর, শহরের সমস্ত হোটেল, রেস্তোরাঁ, গেস্ট হাউসেও নজরদারি বাড়ানো হয়েছে। বর্ষবরণের রাতে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলবে—সেই কারণেই এই বাড়তি সতর্কতা।
Post Views: 50






