পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

দিন বাকি!

জুলাইয়ের প্রথম সপ্তাহে নিম্নচাপের দাপট, ভাসবে দক্ষিণবঙ্গ! উত্তরের ৫ জেলায় কমলা সতর্কতা, কলকাতায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস

জুলাইয়ের প্রথম সপ্তাহে নিম্নচাপের দাপট, ভাসবে দক্ষিণবঙ্গ! উত্তরের ৫ জেলায় কমলা সতর্কতা, কলকাতায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস

একুশে পা ডিজিটাল | ১ জুলাই ২০২৬

জুলাইয়ের প্রথম সপ্তাহেই রাজ্যে বৃষ্টির জোর আরও বাড়তে চলেছে। বঙ্গোপসাগরের উপরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল সংলগ্ন এলাকায় প্রভাব ফেলতে পারে। তার জেরেই সপ্তাহের শেষভাগ থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে কোথায় কবে সতর্কতা?

বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলিতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া

বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। শহর-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি

উত্তরবঙ্গে কমলা সতর্কতা

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।

অন্যদিকে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে হলুদ সতর্কতা। তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া বিশেষজ্ঞদের পরামর্শ, আগামী কয়েকদিন অপ্রয়োজনে জলমগ্ন এলাকায় যাতায়াত এড়িয়ে চলুন। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!