India Couture Week 2024 হয়ে গেল। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার আয়োজনে দিল্লির বিখ্যাত পাঁচ তারকা হোটেল দ্য অশোকে অনুষ্ঠিত হয় এই জমকালো ফ্যাশন শো। প্রতি বছরের মতো এবারও এই ইভেন্টে শো-স্টপার হিসেবে আলো ছড়িয়েছেন বলিউডের জনপ্রিয় তারকারা। চলুন তাঁদের চোখধাঁধানো সব লুক দেখে নেওয়া যাক।
সোনাক্ষী সিনহা

ফ্যাশন ডিজাইনার ডলি জে’র শোয়ের শো-স্টপার ছিলেন সোনাক্ষী সিনহা। ডলি তাঁকে পরিয়েছিলেন ফ্লোরাল মোটিফের ঝলমলে ডাস্ট পিংক স্লিট গাউন।
অদিতি রাও হায়দারি

জয়ন্তী রেড্ডির সিকুইন শারারা সেটে র্যাম্পে আলো ছড়িয়েছেন অদিতি রাও হায়দারি।
জ্যাকুলিন ফার্নান্দেজ

কেপ দেওয়া কালো মারমেইড-কাট গাউনে র্যাম্প মাতিয়েছেন বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। গাউনটি ডিজাইন করেছেন ঈশা জাজোদিয়া।
সবিতা ধুলিপালা

ফ্যাশন ডিজাইনার রিমজিম দাদু এবার শো-স্টপার হিসেবে বেছে নিয়েছেন সবিতা ধুলিপালাকে। রিমজিম তাঁকে পরিয়েছিলেন লেসের সাদা স্ট্র্যাপলেস ক্রপ-টপ ও ফ্রিঞ্জের সাদা স্কার্ট।
খুশি কাপুর ও ভেদাং রায়না

ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তর শোস্টপার ছিলেন খুশি কাপুর ও ভেদাং রায়না। খুশি পরেছিলেন রুপালি এমবেলিশড লেহেঙ্গা এবং ভেদাংকে পরানো হয়েছিল কালো মখমলের শিমারি বন্ধগলা ও ম্যাচিং ট্রাউজার।
মালাইকা অরোরা ও রাহুল খান্না

মালাইকা অরোরা চোখ ধাঁধিয়েছেন সিদ্ধার্থ টিটলারের ডিজাইন করা জমকালো কালো-সোনালি লেহেঙ্গায়। একই শোয়ে শো-স্টপার ছিলেন রাহুল খান্নাও। তিনি পরেছিলেন ফ্লোরাল মোটিফের কালো মখমলের শেরওয়ানি।






