ইমরান খানকে হত্যা? পরিবারকে ‘সাক্ষাৎ-না’–তেই বেড়েছে জল্পনা, দাবি উড়িয়ে দিচ্ছে প্রশাসন

ইমরান খানকে হত্যা? পরিবারকে ‘সাক্ষাৎ-না’–তেই বেড়েছে জল্পনা, দাবি উড়িয়ে দিচ্ছে প্রশাসন

প্রতিবেদন :

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে নতুন জল্পনায় উত্তপ্ত হচ্ছে ইসলামাবাদ। রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে দু’বছরেরও বেশি সময় ধরে বন্দি ইমরানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দাবির ঝড়—জেলেই কি ‘খুন’ করা হয়েছে তাঁকে? যদিও কোনও নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এখনও পর্যন্ত এই দাবি সমর্থন করেনি।

সোশ্যাল মিডিয়ায় প্রথম এই গুঞ্জন ছড়ায় ‘আফগান টাইমস’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। পরে আরও কিছু অ্যাকাউন্ট সেই দাবিকে জোরদার করে। মূল প্রশ্ন—পরিবারকে দেখা করতে না দেওয়াই কি এই জল্পনার ভিত্তি?

গত সপ্তাহে সাপ্তাহিক সাক্ষাতে আসেন ইমরান খানের তিন বোন—আলেমা, উজমা ও নওরিন। অভিযোগ, তাঁদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনকি বাইরে অবস্থান ধর্মঘট করায় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগও ওঠে। পরিবারের দাবি—তিন সপ্তাহ ধরে তাঁরা ইমরানকে দেখেননি।

জেল প্রশাসনের ব্যাখ্যা—‘নিরাপত্তার কারণে’ ইমরানকে আলাদা সেলে রাখা হয়েছে। অন্য বন্দিদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। কিন্তু পরিবারের দাবি, তাঁকে অমানবিক পরিস্থিতিতে নির্জন কারাবন্দি রাখা হচ্ছে।

বুধবার কারাগারের বাইরে পিটিআই সমর্থকরা বিক্ষোভ দেখায়। তবুও কাউকে সাক্ষাৎ করার অনুমতি দেয়নি প্রশাসন। এই অবস্থায় আরও ছড়িয়েছে জল্পনা—তাহলে ইমরান কোথায়? আদৌ তিনি ঠিক আছেন তো?

বর্তমানে রাষ্ট্রীয় উপহার বিক্রি-সহ একাধিক দুর্নীতির মামলায় সাজা কাটছেন পিটিআই প্রধান। তবে তাঁর মৃত্যুর গুজব ঘিরে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া নেই।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!