প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, আপনার নাম আছে তো? এখনই চেক করুন এই লিঙ্কে

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, আপনার নাম আছে তো? এখনই চেক করুন এই লিঙ্কে

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় পদক্ষেপ ভারতের নির্বাচন কমিশনের। দীর্ঘ আইনি জটিলতা এবং জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার গভীর রাতে প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (First Supplementary List)। সোমবার দিনভর টানটান উত্তেজনার পর রাত ১২টার কিছু আগে কমিশন এই বহু প্রতীক্ষিত তালিকা আপলোড করে।

রাতভর নাটক, অবশেষে তালিকা প্রকাশ

কমিশন সূত্রে খবর ছিল, সোমবার বিকেলের মধ্যেই এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। বিকেল গড়িয়ে রাত নামলেও তালিকা না আসায় রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ে। জানা যায়, ভোটারদের ই-সাইন (E-Sign) বা ইলেকট্রনিক স্বাক্ষরের দীর্ঘ প্রক্রিয়ার কারণে তালিকা আপলোডে দেরি হচ্ছে। অবশেষে সব জটিলতা কাটিয়ে মাঝরাতের আগেই তালিকা জনসমক্ষে আসে।

কালিম্পং, পুরুলিয়াসহ একাধিক জেলার নিষ্পত্তি

মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে এখনও পর্যন্ত যত বিবেচনাধীন (Under Adjudication) আবেদন ছিল, তার সিংহভাগের নিষ্পত্তি করা হয়েছে। বিশেষ করে কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দার্জিলিংয়ের মতো জেলাগুলিতে বেশিরভাগ আবেদনেরই নিষ্পত্তি হয়ে গিয়েছে। যোগ্য আবেদনকারীদের নাম এই সাপ্লিমেন্টারি তালিকায় যুক্ত করা হয়েছে।

তালিকায় নাম দেখবেন কীভাবে?

কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে তালিকাটি শুধুমাত্র অনলাইনেই দেখা যাবে। মঙ্গলবার থেকে তা প্রিন্ট করা বা কপি পাওয়া সম্ভব হবে। আপনার নাম এই তালিকায় আছে কি না তা জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন:

সরাসরি নাম চেক করার লিঙ্ক: https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25 (ক্লিক করুন)

অ্যাডিশন নাকি ডিলিশন?

এই সাপ্লিমেন্টারি তালিকাটি একটি হলেও এতে দুটি ভাগ থাকবে। একটি ভাগে থাকবে নতুন সংযুক্ত ভোটারদের নাম (Addition) এবং অন্য ভাগে থাকবে যাদের নাম বাতিল হয়েছে (Deletion)। যদি কারও নাম ডিলিশন তালিকায় থাকে, তবে তিনি ট্রাইবুনালগুলিতে আপিল করতে পারবেন।

কমিশন সূত্রে আরও খবর, নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল’ গঠনের জন্য প্রয়োজনীয় জায়গার আর্জি জানিয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!