টাইব্রেকারে স্বপ্নভঙ্গ! সুপার কাপ ফাইনালে গোয়ার কাছে হার ইস্টবেঙ্গলের, এশিয়ায় খেলবে গোয়া

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ! সুপার কাপ ফাইনালে গোয়ার কাছে হার ইস্টবেঙ্গলের, এশিয়ায় খেলবে গোয়া

নিউজ ডেস্ক: সুপার কাপ জেতার স্বপ্ন আরও একবার অধরাই থেকে গেল ইস্টবেঙ্গলের। রবিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার কাপ ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে লাল-হলুদকে হারিয়ে ট্রফি ধরে রাখল এফসি গোয়া। এই জয়ের ফলেই ফের এশীয় প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করল গোয়ার দল।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট হয়। ইস্টবেঙ্গলের মিগুয়েল ও বিপিন সিংহ এবং গোয়ার সিভেরিয়ো ও ড্রাজ়িচ—কেউই গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধেও একই ছবি। দু’পক্ষই একাধিকবার আক্রমণে উঠলেও গোলরক্ষকদের দৃঢ়তায় ম্যাচ গোলশূন্য থাকে।

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত ৩০ মিনিটেও কোনও দল গোল করতে ব্যর্থ হয়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে গোয়ার পক্ষে সফল শট নেন সিভেরিয়ো, ড্রাজ়িচ, নেমিল, টিমর, উদান্তা ও সাহিল তাভোরা। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন কেভিন সিবিলে, সাউল ক্রেসপো, মিগুয়েল ও হামিদ আহদাদ। তবে গুরুত্বপূর্ণ শটে মহম্মদ রশিদ ও পিভি বিষ্ণুর শট বারের উপর দিয়ে চলে যাওয়াতেই স্বপ্নভঙ্গ হয় লাল-হলুদের।

এই হারের ফলে পরপর দ্বিতীয়বার সুপার কাপ জেতার সুযোগ হাতছাড়া হল ইস্টবেঙ্গলের। অন্যদিকে, ইতিহাস গড়ে প্রথম দল হিসেবে সুপার কাপ ধরে রাখল এফসি গোয়া। একই সঙ্গে তারা নিশ্চিত করল এএফসি-র আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!