কলকাতা: রাজভবনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল Differently Abled Test Championship ট্রফি। আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বনাম কর্নাটক ম্যাচ। এই ঐতিহাসিক প্রতিযোগিতার সূচনা করেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন West Bengal Divyang Cricket Association (WBDCA)-এর চেয়ারম্যান দেবার্ঘ্য বক্সী, সংস্থার প্রতিষ্ঠাতা ও সচিব অভিজিৎ বিশ্বাস, কোচ অলোক বৈরাগী, দলের অধিনায়ক দীপঙ্কর মল্লিক সহ দুই রাজ্যের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।

অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যপাল বিশেষভাবে প্রশংসা করেন ডিফারেন্টলি অ্যাবলড ক্রীড়াবিদদের অদম্য মানসিকতা ও লড়াকু মনোভাবের। তিনি বলেন, এই ধরনের প্রতিযোগিতা সমাজে অন্তর্ভুক্তি ও সমতার বার্তা পৌঁছে দেয়।


আয়োজকদের মতে, এই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুধুমাত্র একটি ম্যাচ নয়, বরং এটি বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস ও স্বীকৃতির একটি বড় মঞ্চ। দুই রাজ্যের মধ্যে এই লড়াই ঘিরে ইতিমধ্যেই ক্রীড়ামহলে বাড়ছে উত্তেজনা।






