ধর্মেন্দ্র স্মরণসভা: আগামী সপ্তাহ নয়, আজই দেওল পরিবারের আয়োজনে বিশেষ অনুষ্ঠান

ধর্মেন্দ্র স্মরণসভা: আগামী সপ্তাহ নয়, আজই দেওল পরিবারের আয়োজনে বিশেষ অনুষ্ঠান

বলিউডের ‘হিম্যান’ ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন ২৪ নভেম্বর। দীর্ঘ অসুস্থতার পর মুম্বইয়ে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৯ বছর বয়সী এই অভিনেতা। প্রথমে জানা গিয়েছিল, পরের সপ্তাহে স্মরণসভা আয়োজন করবে পরিবার। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। আজ, বৃহস্পতিবারই স্মরণসভা হচ্ছে মুম্বইয়ে।

দেওল পরিবারের তরফে প্রকাশিত পোস্টারে ধর্মেন্দ্রর তরুণ বয়সের ছবি ব্যবহার করে লেখা—‘Celebration of Life’। সেখানে জানানো হয়েছে—

ধর্মেন্দ্র স্মরণসভা: আগামী সপ্তাহ নয়, আজই দেওল পরিবারের আয়োজনে বিশেষ অনুষ্ঠান
  • তারিখ: ২৭ নভেম্বর
  • স্থান: মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেল
  • সময়: বিকেল ৫:৩০ থেকে ৭:৩০
  • উপস্থিতি: পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা

ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন (৮ ডিসেম্বর) উদযাপনের প্রস্তুতি চলছিল। তবে তাঁর প্রয়াণে ভেস্তে যায় সেই পরিকল্পনা। সোমবার ভিলে পার্লে শ্মশানে কড়া নিরাপত্তায় শেষকৃত্য সম্পন্ন হয়। ১১ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছিল। এর মধ্যেই একাধিক ভুয়ো খবরও ছড়ায়।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!