বাংলার আবহাওয়া: কী বলছে আলিপুর?
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘দেতোয়া’ (DITWAH) উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে তামিলনাড়ু–পন্ডিচেরি উপকূলের দিকে। রবিবার সকালে স্থলভাগে ঢোকার সম্ভাবনা। বাংলায় এর সরাসরি প্রভাব নেই, তবে বাতাসের গতি বদলে তাপমাত্রায় সামান্য ওঠানামা শুরু হয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। রাতেও হালকা শীতের অনুভূতি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গ
- আজ তাপমাত্রা স্বাভাবিকের নিচে।
- কলকাতায় সর্বনিম্ন ১৭°C, জেলা-জুড়ে ১২–১৪°C।
- আগামী ২–৩ দিনে তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে।
- শনি–রবিবার কুয়াশা বাড়বে।
- বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
- শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
- দার্জিলিংয়ে পারদ ৬°C ঘরে স্থির।
- বড় ধরনের তাপমাত্রা বদল নেই।
- সকাল-রাতে শীতের আমেজ, দিনে শীত অনুভূতি কমবে।
- কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সকালের কুয়াশা সম্ভাবনা বেশি।
কলকাতা
- সোমবার পর্যন্ত তাপমাত্রা ১৭–১৮°C।
- মঙ্গলবার থেকে পারদ কমবে—শুক্রবারে নামতে পারে ১৫°C-এ।
- বাতাসে জলীয় বাষ্প ৪৬%–৯১%।
- সকালে কুয়াশা/ধোঁয়াশা, পরে পরিষ্কার আকাশ।
ভিন রাজ্যের আবহাওয়া
- তামিলনাড়ু–পন্ডিচেরি–করাইকালে প্রবল থেকে অতি ভারী বৃষ্টি।
- অন্ধ্রপ্রদেশে ভারী–অতি ভারী বৃষ্টির সতর্কতা।
- কর্ণাটক, কেরল ও মাহেতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি।
Post Views: 69






