বড়দিনের আগেই কনকনে শীত! ২৫ ডিসেম্বরের আগে আরও ২–৩ ডিগ্রি নামতে পারে পারদ, বইবে উত্তুরে হাওয়া

বড়দিনের আগেই কনকনে শীত! ২৫ ডিসেম্বরের আগে আরও ২–৩ ডিগ্রি নামতে পারে পারদ, বইবে উত্তুরে হাওয়া

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেটেড আবহাওয়া রিপোর্ট

বড়দিনের আগেই যেন বঙ্গবাসীর ঘরে ঘরে শীতের উপহার পৌঁছে দিল সান্তা। রবিবার কলকাতা-য় চলতি মরশুমের শীতলতম দিন নথিভুক্ত হয়েছে। ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। গত ১২ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে পারদের উল্লেখযোগ্য পতনের পাশাপাশি উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশে রাজ্যের বিভিন্ন জেলায় জমাটি ঠান্ডার আমেজ।

বড়দিন ও বর্ষবরণে কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দফতরের আগামী ৪ দিনের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রায় হঠাৎ বড় পরিবর্তন না হলেও ২৪ ডিসেম্বর থেকে রাজ্যজুড়েই কনকনে শীত অনুভূত হবে। কিছু জেলায় রাতের তাপমাত্রা আরও ২–৩ ডিগ্রি কমতে পারে। উত্তুরে হাওয়া জোরদার হওয়ায় শীতের তীব্রতা বাড়বে।

সোমবার রাত থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা ১২–১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে বাঁকুড়া, পুরুলিয়াঝাড়গ্রাম-এ পারদ ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও নামতে পারে।

উত্তরবঙ্গে বাড়ছে শীতের দাপট

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ধীরে ধীরে নামছে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারকোচবিহার-এ চলতি সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়বে। পাহাড়ি এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৬–৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে পূর্বাভাস।

কুয়াশার সতর্কতা: কমবে দৃশ্যমানতা

তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশার দাপটও বাড়বে। ভোরের দিকে কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। যদিও আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে উত্তুরে হাওয়া অবাধে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে—ফলে শীতের পথে আপাতত কোনও বাধা নেই।

কলকাতার আবহাওয়া আপডেট

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। রবিবার ভোরে তা কমে হয় ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৫.২ ডিগ্রি কম
আগামী চার দিনে কলকাতায় তাপমাত্রা আরও ২–৩ ডিগ্রি কমতে পারে। ভোরে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা কিছুটা বাড়বে। তবে মৃদু রোদের মধ্যেও কনকনে উত্তুরে হাওয়া দিনভর অনুভূত হবে।

শীতের প্রস্তুতি নিতে গরম পোশাক সঙ্গে রাখুন, সকালে বেরোলে কুয়াশার সতর্কতা মেনে চলুন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!