নৈহাটির বড়মা’র মন্দিরে পুজো দিয়ে ‘চোর’-এর শুভ মহরত

নৈহাটির বড়মা’র মন্দিরে পুজো দিয়ে ‘চোর’-এর শুভ মহরত

নৈহাটির বড়মা’র মন্দিরে পুজো দিয়ে নতুন বাংলা ছবি ‘চোর’-এর শুভ মহরত সারলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। রবিবার সকালে মন্দিরে উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। ছবিতে অভিনয় করছেন জীতু কমল, দেবলিনা কুমার এবং শঙ্কর চক্রবর্তী

নৈহাটির বড়মা’র মন্দিরে পুজো দিয়ে ‘চোর’-এর শুভ মহরত

শুভ মহরতের দিন টিম ‘চোর’-এর সঙ্গে মন্দিরে যান ছবির প্রযোজক ও পরিচালকের জ্যেষ্ঠপুত্র আকাশ চট্টোপাধ্যায়, স্ত্রী ও এই ছবির সর্বময়ী কর্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়, এবং তাঁদের কনিষ্ঠ পুত্র আদিদেব চট্টোপাধ্যায়। লাল পাঞ্জাবিতে জীতু কমল এবং লাল সিল্কের শাড়িতে দেবলিনা কুমার এদিন মন্দিরে পুজো দেন।

নৈহাটির বড়মা’র মন্দিরে পুজো দিয়ে ‘চোর’-এর শুভ মহরত

জানা গিয়েছে, অগ্নিদেব চট্টোপাধ্যায়ের শেষ পরিচালিত ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। দীর্ঘ আট বছর পর ২০২৬ সালে নতুন ছবি নিয়ে ফিরছেন তিনি। ‘চোর’ একটি সামাজিক রূপকধর্মী ছবি, যেখানে এক রাতের প্রেক্ষাপটে সমাজের বিভিন্ন স্তরের ‘চুরি’র নানা রূপ তুলে ধরা হবে। কারও ক্ষেত্রে লঘু অপরাধে গুরুদণ্ড, আবার কারও ক্ষেত্রে বড় অপরাধ করেও সমাজে বুক উঁচিয়ে চলার ছবি ধরা পড়বে।

নৈহাটির বড়মা’র মন্দিরে পুজো দিয়ে ‘চোর’-এর শুভ মহরত

ছবির মূল চিত্রনাট্য লিখেছেন সাগ্নিক চট্টোপাধ্যায়। অতিরিক্ত চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুদীপা চট্টোপাধ্যায়। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা। কলকাতার বিভিন্ন অলি-গলিতে হবে শুটিং, এবং গল্প রাতকেন্দ্রিক হওয়ায় অধিকাংশ শুটিং চলবে রাতেই।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!