‘ক্যানসার জিতে গেছে বন্ধুরা, দেখা হবে…’ ২১ বছরের তরুণের হৃদয়বিদারক ফেয়ারওয়েল নোট ভাইরাল, কাঁদছে নেটপাড়া!

‘ক্যানসার জিতে গেছে বন্ধুরা, দেখা হবে…’ ২১ বছরের তরুণের হৃদয়বিদারক ফেয়ারওয়েল নোট ভাইরাল, কাঁদছে নেটপাড়া!

নিজস্ব প্রতিবেদন:
ক্যানসার জিতে গেছে বন্ধুরা, দেখা হবে…” — এই কয়েকটি শব্দ এখন সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে। মাত্র ২১ বছর বয়সী এক তরুণ, যিনি মারণ ক্যানসারের সঙ্গে প্রায় এক বছর ধরে লড়ছিলেন, নিজের জীবনের শেষ দীপাবলির আগে লিখলেন এক হৃদয়বিদারক বিদায়ী নোট।

তরুণ লিখেছেন,

“আমি সম্ভবত এই বছরের শেষ পর্যন্তও যেতে পারব না। দীপাবলি আসছে। রাস্তাঘাট, বাড়ি সব আলোয় সেজে উঠছে। এটাই আমার শেষ দিওয়ালি। এটা মেনে নেওয়া খুব কঠিন যে, আমি শেষবারের মতো এই আলো দেখতে পাব…”

তার পরের লাইনেই ব্যথার চূড়ান্ত প্রকাশ —

“আমি জানি, সামনের বছর অন্য কেউ আমার জায়গায় আলো জ্বালাবে। আমি তখন শুধু স্মৃতি হয়ে থাকব।”

‘ক্যানসার জিতে গেছে বন্ধুরা, দেখা হবে…’ ২১ বছরের তরুণের হৃদয়বিদারক ফেয়ারওয়েল নোট ভাইরাল, কাঁদছে নেটপাড়া!

এই কয়েকটি বাক্যই যেন গোটা ইন্টারনেটকে স্তব্ধ করে দিয়েছে। কেউ চোখের জল লুকোতে পারছেন না, কেউ প্রার্থনা করছেন অলৌকিক কিছু ঘটুক।

স্বপ্ন ছিল, সময় হারিয়ে গেল
ওই তরুণ লিখেছেন, “মাঝে তাও ভুল করে ভবিষ্যতের পরিকল্পনা করে ফেলি… নিজের কিছু শুরু করব ভেবেছিলাম। ভালো হয়ে গেলে একটা কুকুরও পুষব ভাবতাম। কিন্তু এখন মনে পড়ে যায় — আমার হাতে আর সময় নেই।”

এই লাইনগুলো ক্যানসারের নির্মম বাস্তবতাকে তুলে ধরেছে। এমন এক সময় যখন অন্য ২১ বছরের ছেলেরা জীবন নিয়ে নতুন পরিকল্পনা করে, সেখানে সে নিজের শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে।

শেষ বার্তা: ‘দেখা হবে…’
তরুণের লেখার শেষে আছে একটি লাল হার্ট ইমোজি ❤️ — যেন ভালোবাসার শেষ চিহ্ন। সে লিখেছে,

“হয়তো সবকিছু ছেড়ে চলে যাওয়ার আগে শেষবারের মতো সশব্দে নিজের সামান্য অস্তিত্ব জানান দিয়ে যাওয়া… দেখা হবে।”

এই কয়েকটি শব্দেই ফুটে উঠেছে এক অসীম সাহস আর মেনে নেওয়ার শান্তি।

চিকিৎসার শেষ পর্যায়
২০২৩ সালে ওই তরুণের কোলোরেক্টাল ক্যানসার (colorectal cancer) ধরা পড়ে। প্রথমে কেমোথেরাপি চললেও পরে তা আর সাড়া দেয়নি। ডাক্তাররা জানিয়েছেন, আর কোনও চিকিৎসার বিকল্প নেই। পরিবার এখন প্রার্থনা করছে, অন্তত যেন সে যন্ত্রণাহীন থাকে।

ভাইরাল সেই পোস্টে অঝোর কান্না
সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ভাইরাল হতেই অসংখ্য মানুষ লিখছেন, “এই কথাগুলো পড়ার পর বুকটা ভারী হয়ে গেল।” কেউ কেউ লিখেছেন, “তুমি চলে যেও না, অলৌকিক কিছু ঘটুক!”

অনেকে আবার তরুণের এই দৃঢ় মানসিকতা ও জীবনের প্রতি ভালোবাসাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!