কলকাতা: আগামী ২১ জুলাই (মঙ্গলবার) শহরের তিন গুরুত্বপূর্ণ জায়গায় একাধিক রাজনৈতিক দলের সমাবেশের কারণে স্তব্ধ হতে পারে ধর্মতলা ও মধ্য কলকাতার ট্রাফিক। শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজট সামলাতে তৈরি লালবাজার। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ ট্রাফিক বিজ্ঞপ্তি।
Traffic Notification in connection with observance of Sahid Diwas by West Bengal Pradesh Trinamool Yuba Congress Committee. pic.twitter.com/8s1S2RIBrJ
— Kolkata Traffic Police (@KPTrafficDept) July 20, 2026
কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
লালবাজার সূত্রে জানানো হয়েছে, ২১ জুলাই সকাল থেকেই মধ্য ও দক্ষিণ কলকাতার বেশ কিছু রুটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রভাব পড়তে পারে নিম্নলিখিত রাস্তাগুলিতে:
- নিউ রোড
- ডাফরিন রোড
- হসপিটাল রোড
- কুইন্স ওয়ে
- চৌরঙ্গি রোড
- জওহরলাল নেহরু রোড
নো-পার্কিং জোন ও পার্কিং নিষেধ
ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন সম্পূর্ণ এলাকায় গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পার্কিং করা যাবে না যেসব এলাকায়:
- এজেসি বোস রোড (হেস্টিংস মোড় থেকে ক্যাথেড্রাল রোড পর্যন্ত)
- হসপিটাল রোড ও কুইন্স ওয়ে
- ক্যাথেড্রাল রোড ও ক্যাসুরিনা অ্যাভিনিউ
- লাভার্স লেন এলাকা
নিরাপত্তা বলয়ে শহর, ড্রোন নজরদারি
সমাবেশ কেন্দ্র করে শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
- বিড়লা তারামণ্ডল, গান্ধী মূর্তি ও শহিদ মিনার এলাকায় পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে।
- নিরাপত্তার দায়িত্বে থাকছে প্রায় ১,০০০ পুলিশকর্মী।
- পরিস্থিতি নিয়ন্ত্রণে সেন্ট্রাল ও সাউথ ডিভিশনের দায়িত্ব সামলাবেন অন্তত ৫ জন ডেপুটি কমিশনার (DC)।
- আকাশপথে ড্রোনের সাহায্যে চলবে নজরদারি।
- পাশাপাশি থাকছে HRFS, RAF এবং কেন্দ্রীয় বাহিনী।







