সম্পর্ক ভাঙলে অধিকাংশ সময়ই যোগাযোগও হারিয়ে যায়। একসময় যাকে ছাড়া এক মুহূর্তও ভাবা যেত না, ব্রেকআপের পর সেই মানুষটির সঙ্গেই সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিন্তু নতুন প্রজন্ম, বিশেষত জেন জ়ি—সম্পর্ক নিয়ে ভাবনার ধরনে বড় পরিবর্তন এনেছে। ভাঙা সম্পর্ক জোড়া লাগিয়ে ফের এক্সের সঙ্গেই সম্পর্কে ফিরছেন বহু তরুণ-তরুণী। আর এই পুনরায় সম্পর্ক গড়ে তোলাকেই বলা হচ্ছে সার্কুলার রিলেশনশিপ।
সার্কুলার রিলেশনশিপ কী?
পুরোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিছু বছর বা কিছু সময় বিরতি নিয়ে আবার একই সঙ্গীর সঙ্গে সম্পর্কে ফেরা—এটাই সার্কুলার রিলেশনশিপ। বিশেষজ্ঞরা বলছেন, এতে দ্বিতীয়বার সম্পর্ক আরও পরিণত হওয়ার আশ থাকে। কারণ, আগের ভুলগুলো থেকে শিক্ষা নেয় দুই পক্ষই। ফলে একই সমস্যা আবার তৈরি হওয়ার সম্ভাবনা কমে।
কেন এত জনপ্রিয় হচ্ছে সার্কুলার রিলেশনশিপ?
- সব প্রাক্তনই টক্সিক নয়
- পরিস্থিতির চাপে বহু সম্পর্ক ভাঙে
- বিচ্ছেদের পরেই বোঝা যায় প্রাক্তনের মূল্য
- নতুন করে সেই স্পার্ক অন্য কারও সঙ্গে পাওয়া যায় না
- বন্ডিং, বন্ধুত্ব, কমফোর্ট জোন—সবটাই টানে প্রাক্তনের দিকে
অনেকে দূরে গিয়েই বোঝেন, তাঁরা কী হারিয়েছেন। তাই প্রাক্তনের কাছেই ফিরতে চাইছেন অনেকেই।
কী ভাবে সার্কুলার রিলেশনশিপ সফল হবে?
- একই ফিলিংস হলে তবেই শুরু করুন
- পুরোনো ভুল বোঝাবুঝি ঝেড়ে ফেলতে হবে
- আগের তিক্ততা, রাগ-অভিমান ভুলে নতুন করে শুরু
- ঝগড়ার সময় পুরোনো কথা টেনে আনবেন না
- স্পষ্ট যোগাযোগ রাখুন
না হলে, দ্বিতীয় সুযোগের এই সম্পর্কও বেশিদিন টিকবে না।






