ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কলকাতায় বাড়বে বৃষ্টি, সতর্ক পুরসভা! চালু কন্ট্রোল রুম, নিকাশি কর্মীদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করল কলকাতা পুরসভা। বাতিল নিকাশি বিভাগের কর্মীদের ছুটি।