কাগজের পাতায় ঐতিহ্যের দুর্গোৎসব: ‘Collage’ থিমে ৭৩তম বর্ষে বাগুইআটি রেল পুকুর ইউনাইটেড ক্লাবের পুজো

৭৩তম বর্ষে বাগুইআটি রেল পুকুর ইউনাইটেড ক্লাবের দুর্গাপুজোয় ‘Collage’ থিমে পুনর্ব্যবহৃত সংবাদপত্র দিয়ে তৈরি হয়েছে বিশেষ প্যান্ডেল। শিল্প, ঐতিহ্য ও পরিবেশ সচেতনতার মেলবন্ধনে এবারের আয়োজন তুলে ধরেছে পুরনো কাগজকে নতুন সৃজনশীলতায় ব্যবহারের এক অভিনব বার্তা।
