মা হলেন ক্যাটরিনা কাইফ! ভিকি কৌশলের আনন্দভরা পোস্টে ফুটে উঠল পুত্রসন্তানের জন্মের সুখবর

অবশেষে এল সেই প্রতীক্ষিত সুখবর! মা হলেন বলিউডের গ্ল্যাম ডিভা ক্যাটরিনা কাইফ। বাবা ভিকি কৌশল সোশ্যাল মিডিয়ায় হৃদয়ের ইমোজি দিয়ে ভাগ করে নিলেন পুত্রসন্তানের জন্মের আনন্দ।
🎬 কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে বঙ্গবিভূষণ পেলেন শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মান গ্রহণ

শুরু হলো ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ সম্মান পেলেন অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং কিংবদন্তী গায়িকা আরতি মুখোপাধ্যায়। এবারের উৎসবে প্রদর্শিত হবে ৩৯টি দেশের ২১৫টি চলচ্চিত্র।
দশ বছর পর সাব-জুনিয়র ফুটবলে ভারতসেরা বাংলা! ফাইনালে দিল্লিকে ৩-০ হারিয়ে হ্যাটট্রিক সাগ্নিকের

দীর্ঘ ১০ বছর পর সাব-জুনিয়র ন্যাশনাল ফুটবলে দেশের সেরা বাংলা। অমৃতসরে ফাইনালে দিল্লিকে ৩-০ হারিয়ে চ্যাম্পিয়ন বঙ্গ। ফাইনালে হ্যাটট্রিক করে ম্যাচ ও টুর্নামেন্টের সেরা মোহনবাগানের সাগ্নিক কুণ্ডু।