কলকাতায় বিক্রান্ত মেসি: ভালবাসার শহরে একান্ত আলাপচারিতা

১০৩ ডিগ্রি জ্বর, সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি। এসবকে উপেক্ষা করে বিক্রান্ত মেসি উপস্থিত হলেন কলকাতায়। তবে কোনও ছবির প্রচারে নয়, বরং কলকাতার প্রতি ভালোবাসার কারণেই তিনি এসেছিলেন ‘টক শো’-তে। ‘টুয়েলভ্থ ফেল’ ছবির খ্যাতি পাওয়া এই অভিনেতা সেখান থেকেই উচ্ছ্বাসের সাথে প্রশংসা করলেন কলকাতার। তিনি বললেন, “আমরা সবাই আমেরিকার প্রশংসা করি, কিন্তু ওখানে মাঝরাতে খাবার পাওয়া যায় না। আমাদের দেশ, বিশেষত কলকাতা ও মুম্বইতে, গভীর রাতে খিদে পেলেও খাবার পেতে সমস্যা নেই। কেউই ক্ষুধার্ত থাকে না।” এমন সময়, যখন শহর আরজি কর-কাণ্ডে উত্তাল, বিক্রান্তের এই বার্তা যেন শান্তির এক ঝলক এনে দিল।
অনুষ্ঠানের শুরুতেই অনুরোধ করা হয়েছিল, কোনও বিতর্কিত
লেবু লঙ্কা মুরগি বা গন্ধরাজ চিকেন : গন্ধরাজ লেবু ও সবুজ লঙ্কার স্বাদের মিশ্রণ

বর্ষার দিনে গরম ভাতের সাথে লেবু লঙ্কা মুরগি সবসময় সবার মন জয় করে নেয়। এই রেসিপিতে গন্ধরাজ লেবু ও সবুজ লঙ্কার ব্যবহার মুরগিকে একটি অসাধারণ স্বাদ এবং সুগন্ধ দেয়। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ প্রয়োজন এবং কীভাবে বানাতে হয়।
উপকরণঃ
মুরগির মাংস: ৫০০ গ্রাম
গন্ধরাজ লেবু: ২টি
কাঁচালঙ্কা: ৪-৫টি (স্বাদ অনুযায়ী)
পেঁয়াজ: ২টি (মিহি কুচানো)
রসুন: ৫-৬ কোয়া (কুচানো)
আদা: ১ ইঞ্চি টুকরো (কুচানো)
হলুদ গুঁড়ো: ১ চামচ
লাল মরিচ গুঁড়ো: ১ চামচ
জিরা গুঁড়ো: ১ চামচ
তেল: ৩-৪ চামচ
নুন: স্বাদ অনুযায়ী
ধনে পাতা: গার্নিশের জন্য
প্রণালী:
মারিনেশন: প্রথমে মুরগির মাংস ভালো
বর্ষায় ভাপা কচুপাতায় চিংড়ি: ওপার বাংলার বিশেষ রেসিপি

বর্ষার এই ঋতুতে গরম গরম ভাতের সাথে যদি থাকে ওপার বাংলার স্বাদযুক্ত রেসিপি, কচুপাতায় চিংড়ি ভাপা, তবে তো ভাতের থালা নিমেষে খালি হয়ে যাবে। চলুন দেখে নিই এই অথেন্টিক রেসিপি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ ও পদ্ধতি।
উপকরণ:
দুধকচু পাতা (৮ বান্ডিল)
ছোট চিংড়ি (২০০ গ্রাম)
কাঁচালঙ্কা বাটা (৫০ গ্রাম)
নারকেল কোরা বাটা (আধ মালা)
সর্ষে বাটা (১০০ গ্রাম)
সর্ষের তেল (২০০ গ্রাম)
নুন, চিনি, হলুদ (পরিমাণমতো)
প্রণালী:
১. একটি কড়াইতে ১৫০ গ্রাম তেল গরম করুন।
২. তাতে চিংড়ি মাছ (যা আগে নুন ও হলুদ দিয়ে মাখানো) হালকা ভেজে নিন।
৩.
বৃষ্টির মধ্যে প্রতিবাদ: আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে নার্স ও প্রাক্তন সেনাকর্মীদের মিছিল

১৬ সেপ্টেম্বর ২০২৪: অবিরাম বৃষ্টির মধ্যেও প্রতিবাদের রেশ থেমে থাকেনি। কলকাতার বিভিন্ন প্রান্তে অঝোর ধারায় বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হলো প্রতিবাদ মিছিল। ছাতা মাথায় নিয়ে নার্স, অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা এগিয়ে এলেন আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে। মিছিলের সামনের দিকে থাকা অনেকেই বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দিতে এগিয়ে চললেন। উদ্যোক্তাদের দাবি, দুর্যোগের আগেই কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। বৃষ্টির কারণে তেমন সাড়া মিলবে না, এমন আশঙ্কা থাকলেও বাস্তবে দেখা যায়, বহু মানুষ ছাতা মাথায় নিয়ে মিছিলে শামিল হয়েছেন।
বিভিন্ন প্রাক্তন সেনা আধিকারিকেরা, যাঁরা অবসরপ্রাপ্ত মেজর এবং ব্রিগেডিয়ার, তাঁরা আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি করে
মুখবদল হতে চলেছে জি বাংলা বিখ্যাত ‘রান্নাঘর’ অনুষ্ঠানের সঞ্চালকের

অম্বিকা কুন্ডু, কলকাতা:
জি বাংলা এর নতুন শো ‘রান্নাঘর’ এ এবার সুদীপার বদলে সঞ্চালনায় থাকবে কনীনিকা। বেশ কয়েক বছর পর পুনরায় ছোট পর্দায় ফিরতে চলেছেন কনীনিকা। আর দু-একদিনের মধ্যেই শ্যুটিং শুরু হতে চলেছে ‘রান্না ঘরের’।
রান্নাঘর অনুষ্ঠানটি করার জন্য রাজি হওয়ার কারণ জানতে চেয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছেন ‘আমাদের মতো অভিনেতা অভিনেত্রীদের ছোটপর্দা ছাড়া রোজগারের সুযোগ খুব কম। যে পরিধির কাজ আমরা পাই, সেটা নিয়ে টিঁকে থাকা যায় না। সবাই কিছু না কিছু অন্য করছে। আমার মত গত ৬মাস হাসপাতালে ভর্তি, বাড়িতে ছোট্ট কিয়া..
নতুন জীবন শুরু করলেন অদিতি ও সিদ্ধার্থ: বাগ্দানের পাঁচ মাস পরে বিয়ে সম্পন্ন
অবশেষে গুঞ্জন সত্যি হলো। জনপ্রিয় অভিনেত্রী অদিতি রাও হায়দরি ও দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ আজ বিয়ে করেছেন। সোমবার সকালে নবদম্পতি সমাজমাধ্যমে তাঁদের বিয়ের ছবি প্রকাশ করে অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করেছেন।
View this post on Instagram A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)
ছবিতে স্পষ্ট, দক্ষিণী রীতিতে সাজানো হয়েছে বিয়ের অনুষ্ঠান। সিদ্ধার্থ সাদা পঞ্জাবি এবং সোনালি পাড়ের ধুতি পরে রয়েছেন, অন্যদিকে অদিতির পরনে তসর রঙের শাড়ি। তিনি মানানসই সোনা এবং চুনির গয়নায় সাজানো। ছবি পোস্ট করে দম্পতি লিখেছেন, “সারা জীবনের সঙ্গী হওয়ার সফরে, চিরকালীন ভালবাসা, আলো এবং জাদুর উদ্দেশে।” তাঁরা নিজেদের ‘আদু’ এবং ‘সিধু’ হিসেবে উল্লেখ করেছেন।
View
কাশ্মীরের শুটিং অভিজ্ঞতা ও ফেলুদার ফিরে আসা: টোটা রায়চৌধুরীর মুখে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’র কাহিনি

১৬ সেপ্টেম্বর ২০২৪ঃ শুটিং অনেক আগেই শেষ হয়েছে। ডাবিংয়ের কাজও সম্পন্ন। শুধু বাকি সামান্য ‘প্যাচওয়ার্ক’ আর আবহসঙ্গীতের কাজ। এই বছরও প্রায় শেষের দিকে। এমন সময় সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’ সিরিজ়ের মুক্তির দিন নিয়ে আলোচনায় সরগরম টলিপাড়া। কবে আসছে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’?
মুখ্যমন্ত্রীর বাড়িতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকের আহ্বান

অম্বিকা কুন্ডু, ১৬ সেপ্টেম্বর ২০২৪, কলকাতা: গত দু’দিন এর মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠক অসফল হওয়ার পর আরও একবার আজ বিকেল ৫টায় মুখ্যমন্ত্রীর কালীঘাটে তার নিজ বাসভবনে জুনিয়র ডাক্তারদের আহ্বান জানিয়ে চিঠি লেখেন। তবে এবারেও মুখ্যসচিব উল্লেখ করেছেন কোনরূপ লাইভ স্ট্রিমিং,ভিডিওগ্রাফি হবেনা।
গত দিন জুনিয়র ডাক্তারেরা লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি ছাড়াই রাজি হয়েছিল বৈঠকের জন্য কিন্তু শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী তরফ থেকে জানানো হয় অনেক দেরি হয়ে গেছে এখন আর সম্ভব নয়। এই বলে ডাক্তারদের ফিরিয়ে দেওয়া হয়। তবে এইবার জুনিয়র ডাক্তাররা কি করবেন?এই আহ্বান কি তারা সাড়া দেবেন?
বিশ্বকর্মা পুজোর আগে টানা বৃষ্টিতে ফুলচাষে বিপুল ক্ষতির আশঙ্কা

১৬ সেপ্টেম্বর ২০২৪: আগামীকাল, মঙ্গলবার বিশ্বকর্মা পুজো। তার পাশাপাশি, সামনে শুরু হচ্ছে পুজোর মরসুম, যে সময়ে ফুলের চাহিদা সাধারণত অনেক বেড়ে যায়। সারা বছর এই সময়ের জন্য অপেক্ষা করেন ফুলচাষিরা। কিন্তু নিম্নচাপের কারণে টানা বৃষ্টির ফলে ফুলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। তাই এই মরসুমে লাভের আশায় থাকা চাষিরা এখন ভাবছেন, খরচের টাকাটুকুও আদায় করতে পারবেন কিনা।
কয়েকদিন আগেও প্রবল রোদ আর গরমে যখন সবাই কষ্ট পাচ্ছিল, তখন ফুলচাষিদের মুখে হাসি ফুটেছিল। কিন্তু হঠাৎ নিম্নচাপের কারণে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া তাঁদের সমস্ত আশা নষ্ট করে দিয়েছে।
ফুলচাষিরা জানিয়েছেন, স্বাধীনতা দিবসের সময় ফুলের বাজার বেশ ভাল ছিল। তখন এক-কুড়ি
আজ কন্যা সংক্রান্তি: পুণ্যকাল সময়, তারিখ এবং তাৎপর্য

আজ কন্যা সংক্রান্তি।
সংক্রান্তির মুহূর্ত: ১৬ সেপ্টেম্বর, ০৭:৪৩ পিএম
পুণ্যকাল মুহূর্ত: ১২:২১ পিএম – ০৬:২৫ পিএম
মহা পুণ্যকাল মুহূর্ত: ০৪:২৪ পিএম – ০৬:২৫ পিএম
সংক্রান্তি হল সেই দিন, যেদিন সূর্য তার অবস্থান পরিবর্তন করে এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী। কন্যা সংক্রান্তি হল সেই দিন, যেদিন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে। তামিল ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি পুরাত্তাসি মাসের শুরু। কেরালার ক্যালেন্ডারে এটি কন্নি মাস হিসেবে পরিচিত। বছরে বারোটি সংক্রান্তি হয় এবং প্রতিটি সংক্রান্তির দিনে দান, পুণ্য কর্ম এবং দরিদ্রদের সাহায্য করা অত্যন্ত শুভ মনে করা হয়।
কন্যা সংক্রান্তির দিনে বহু