হুন্দাই সম্প্রতি একটি নতুন সিএনজি গাড়ি বাজারে এনেছে যা জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। এই গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কম এবং এতে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন এয়ারব্যাগ, ABS, এবং ESC রয়েছে। অভ্যন্তরীণ ডিজাইন আরামদায়ক, যা দীর্ঘ যাত্রা আরও সুখকর করে। এছাড়াও, এই গাড়ির জন্য দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি প্রদান করা হচ্ছে, যা ক্রেতাদের আস্থা বাড়ায়
ডুয়াল সিলিন্ডার টেকনোলজি
হুন্ডাইয়ের নতুন সিএনজি গাড়িতে থাকবে ডুয়াল সিলিন্ডার টেকনোলজি। হুন্ডাই এক্সটার সিএনজি গাড়িতে রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন এবং দুটি সিএনজি সিলিন্ডার, সঙ্গে ৫ স্পিড গিয়ার। সিঙ্গেল সিলিন্ডারের বদলে গাড়িতে রয়েছে ডুয়াল সিলিন্ডার। ইসিইউ ইউনিটের মাধ্যমে দুই জ্বালানি সিস্টেমে সুইচ করা যায় গাড়ি। দুই সিলিন্ডারে সিএনজি ক্যাপাসিটি ৬০ লিটার।
মাইলেজ এবং বুট স্পেস
সংস্থার দাবি প্রতি কেজি গ্যাসে এই গাড়ি ২৭ কিলোমিটার মাইলেজ দিতে পারে। তবে দুটি সিএনজি সিলিন্ডার থাকায় গাড়ির বুট স্পেস কমে যেতে পারে। তবে গাড়িতে যুক্ত হয়েছে নতুন একটি টেকনোলজি, যার মাধ্যমে সিএনজি সিলিন্ডারও রাখা যাবে এবং গাড়ির বুট স্পেসও কমবে না।
ফিচার্স ও স্পেসিফিকেশন
গাড়িতে মজুত একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন। টাচস্ক্রিন ইনফোটেমেন্ট সিস্টেম, ওয়্যারলেস চার্জিং, দুর্ঘটনার সময় সুরক্ষার জন্য ৬টি এয়ারব্যাগ-সহ একাধিক ফিচার্স উপস্থিত এক্সটারে।
ভ্যারিয়েন্ট ও দাম
গাড়ির তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ডুয়াল সিলিন্ডার টেকনোলজি – এস, এসএক্স এবং এসএক্স নাইট এডিশন। বেস মডেলের দাম ভারতীয় বাজারে ৮ লাখ ৫০ হাজার টাকা, মিড স্পেক মডেলের দাম ৯ লাখ ২৩ হাজার টাকা এবং টপ মডেলের দাম ৯ লাখ ৩৮ হাজার টাকা (এক্স শোরুম)।
সূত্র: হিন্দুস্থান অটো






